এক্সপ্লোর

Alia Bhatt: মিল্ককেক থেকে নলেন গুড়ের সন্দেশ, মিষ্টিপ্রেমী হয়েও কোন মন্ত্রে এত ফিট আলিয়া?

Alia Bhatt News: মিষ্টি খেলেও, ওজন ঝরানোর জন্য কোন ডায়েটে ভরসা রাখেন তিনি? দেখে নেওয়া যাক... 

কলকাতা: তাঁর ফিটনেস ঈর্ষণীয়। তাঁর ডায়েট, ফিটনেস রুটিনের দিকে নজর থাকে গোটা দেশেরই। কিন্তু যে আলিয়া ভট্ট (Alia Bhatt) এতটাই ফিটনেস ফ্রিক.. তিনি ভীষণ ভালবাসেন মিষ্টি! আলিয়ার প্রিয় মিষ্টি নিয়ে রয়েছে একাধিক গল্পও। তবে, মিষ্টি খেলেও, ওজন ঝরানোর জন্য কোন ডায়েটে ভরসা রাখেন তিনি? দেখে নেওয়া যাক... 

আলিয়ার প্রিয় বাঙালি মিষ্টি

অন্তঃসত্ত্বা হলে নারীদের যে বিভিন্ন নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করে, এ তো সবারই জানা। অনেক সাধারণ সময়ে ডায়েটের কথা ভেবে যে খাবারকে মেনুর থেকে দূরে রাখেন, সেগুলিই অন্তঃসত্ত্বা হলে খেতে চান অনেকে। একই ঘটনা ঘটেছিল আলিয়ার ক্ষেত্রেও। ডায়েট ভুলে, এই সময়ে আলিয়া ভীষণভাবেই মিষ্টি খেতে চাইতেন। আর এই তালিকায় সবার ওপরে ছিল নলেন গুড়ের মিষ্টি। বাঙালি এই মিষ্টিই মন ভরাত বলিউড নায়িকার।

মিল্ককেক-প্রেমী আলিয়া

আলিয়া নাকি ভালবাসেন, লন্ডনের বিশেষ একটি ক্যাফের মিল্ককেক। সেই হদিশ জানতেন রণবীর কপূর (Ranbir Kapoor)। বিয়ের আগে, বুলগেরিয়াতে শ্যুটিং করছিলেন তাঁরা। আর সেই শিডিউলের মধ্যেই পড়েছিল আলিয়ার জন্মদিন। প্রেমিকা আলিয়াকে চমকে দিতে লন্ডনের বিশেষ ওই ক্যাফে থেকে, বিশেষ ওই মিল্ককেক উড়িয়ে এনেছিলেন আলিয়ার জন্য। আর তারপরে, গোটা কেকটিই তুলে দিয়েছিলেন আলিয়ার হাতে। রণবীর জানতেন, আলিয়া ওই কেকটি কারও সঙ্গে ভাগ করে খেতে চান না। তাই, আলিয়া একাই যাতে ২ দিন ধরে ওই খাবার খেতে পারেন, করেছিলেন সেই ব্যবস্থাও। 

আলিয়ার ডায়েট-ফুড

এ তো গেল আলিয়ার ডায়েটকে ফাঁকি দেওয়া খাবারের গল্প। তবে এমনি সময়ে কিন্তু কড়া ডায়েট মেনে চলেন আলিয়া। তার নিয়মিত ডায়েটের মধ্য়ে অন্যতম হল বিটরূট সালার্ড আর টকদই। রোজ সকালে এক গ্লাস গরম লেবু জল দিয়ে দিন শুরু করেন আলিয়া। খাবারের বিষয়ে তিনি কড়াভাবে মেনে চলেন ভেগান ডায়েট। যে কোনও রকম চিনি বা মিষ্টি জাতীয় খাবারকে নিয়মিত রুটিন থেকে এক্কেবারে বাদ দিয়েছেন আলিয়া। ওজন কমানোর জন্য তিনি ভরসা রাখেন যোগা ও কার্ডিও শরীরচর্চায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

 

আরও পড়ুন: Paran Banerjee Exclusive: ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে হবে, এই ভাবনাই কোনোদিন এল না: পরাণ বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget