এক্সপ্লোর

Kishore Kumar: 'ইস দুনিয়া মে পেয়ারে...', কিশোর কুমারের জন্মবার্ষিকীতে বিশেষ শুভেচ্ছাবার্তা ছেলে অমিত কুমারের

Amit Kumar: কিশোর কুমারের জন্মদিন। আর বাবার জন্মদিনে তাঁকে তাঁরই ঢঙে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করলেন শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায় (Amit Kumar Ganguly)।

কলকাতা: ৯৪তম জন্মবার্ষিকী কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar Birth Anniversary)। আর বাবার জন্মদিনে তাঁকে তাঁরই ঢঙে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করলেন শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায় (Amit Kumar Ganguly)। দু'লাইন গাইলেন কিশোর কুমারের জনপ্রিয় গান, 'ইস দুনিয়া মে পেয়ারে...'।

সোশ্যাল মিডিয়ায় অমিত কুমারের পোস্ট

কিশোর কুমারের জন্মদিন। এই বিশেষ দিনে অমিত কুমার গঙ্গোপাধ্যায় একটি বিশেষ ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'নমস্কার। হ্যাপি বার্থডে বাবা।' কিন্তু গোটাটাই তিনি বিভিন্ন সুরে, বিভিন্ন লয়ে গেয়ে গেয়ে বলেছেন। হঠাৎ শুনলে ঠিক মনে হবে যেন কিশোর কুমারের কোনও গান শুনছেন। 

তারপরই লয় বদলে তিনি, 'ব্যাক টু মাইনর'। বলেই গাইতে শুরু করেন, 'ইস দুনিয়া মে পেয়ারে দো কাম করনা। ফ্যাশন সে জিনা, ফ্যাশন সে মরনা। আরে তু করলে ফ্যাশন!' ১৯৬৮ সালের সাদা কালো ছবি 'শ্রীমানজি' ছবির জনপ্রিয় গান এটি। ছবিতে অভিনয়ও করেছিলেন কিশোর কুমার। সেই গানেরই স্মৃতি ফেরালেন তাঁর বিশেষ জন্মদিনের শুভেচ্ছায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amit Kumar (@amit.kumar.ganguly)

কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমার ওরফে আভাস কুমার গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন ৪ অগাস্ট, ১৯২৯ সালে, মধ্যপ্রদেশের খণ্ডওয়ায়। বাঙালি বাড়িতে জন্ম। কর্মজীবন শুরু করেন দাদা অশোক কুমারের মতোই অভিনেতা হিসেবে। ১৯৪৬ সালে তাঁর প্রথম ছবি 'শিকারি' মুক্তি পায়। শুরু করলেও বিশেষ মন মজেনি অভিনয়ে। এরপরেও কিছু ছবিতে কাজ করলেও ১৯৪৮ সালে 'জিদ্দি' ছবির হাত ধরে প্রথম সঙ্গীত জগতের পথচলা শুরু। এরপর ধীরে ধীরে গায়ক (Singer), গীতিকার (Lyricist), সঙ্গীত পরিচালক (Music Director) হিসেবেই কেরিয়ারে এগিয়ে চলেন তিনি। গান তৈরি করেছেন ও গেয়েছেন হিন্দি, বাংলা, তামিল প্রভৃতি ভাষায়। এছাড়াও একাধিক আঞ্চলিক ভাষা তিনি শিখেছিলেন যেমন মরাঠি, গুজরাতি, অসমীয়া, মালয়লম, ওড়িয়া ও কন্নড়। 

আরও পড়ুন: 'Ghoomer': 'অন্ধকার প্রেক্ষাগৃহ'-এর অভিজ্ঞতাকে হারানো কঠিন, মত 'ঘুমর' অভিনেতা অভিষেক বচ্চনের

কিশোর কুমার সবচেয়ে বেশি সংখ্যক গানে কণ্ঠ দিয়েছেন রাজেশ খন্নার জন্য। তাছাড়াও তিনি জিতেন্দ্র, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মতো তাবড় তারকাদের কণ্ঠেও গান গেয়েছেন। কিশোর কুমারের প্রতিভার কথা বলতে শুরু করলে শেষ করা যাবে না। তারই মধ্যে অন্যতম, তিনি পুরুষ এবং নারী, উভয় কণ্ঠেই অত্যন্ত সাবলীলভাবে গান গাইতে পারেন। তাঁকে প্রথম মহিলা কণ্ঠে গাইতে শোনা যায় 'আকে সিধি লগি দিল পে...' গানে। কিশোর কুমারের অনুরাগীর সংখ্যা তো আজও অগুন্তি। আর তিনি কাদের 'ফ্যান' ছিলেন? হলিউড অভিনেতা ও গায়ক ড্যানি কে-র ভক্ত ছিলেন তিনি। কিশোর কুমার নিজের বাড়িতে প্রিয় তারকার পোস্টারও ঝুলিয়ে রাখতেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget