এক্সপ্লোর

AR Rahman-Saira Banu Relations : এআর রহমান- সায়রা বানুর পুনর্মিলন সম্ভব ? জল্পনা উস্কে দিলেন আইনজীবী

AR Rahman Separation: সঙ্গীত জগতের নক্ষত্র এআর রহমান তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর তিন সন্তানের কাস্টডি-সহ বিভিন্ন প্রশ্ন ওঠে।

নয়াদিল্লি : ১৯ নভেম্বর ২৯ বছরের দাম্পত্যজীবনে বিচ্ছেদের ঘোষণা করেন এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ দু'জনের সম্মতিক্রমে একটি আইনি ঘোষণা করেন। রহমান এবং তাঁর স্ত্রী দু'জনেই জানান যে, দীর্ঘদিনের সম্পর্কের তিক্ততাই এই বিচ্ছেদের মূল কারণ। সেই বন্দনা শাহ-ই এবার এবার উস্কে দিলেন এআর রহমান-সায়রা বানুর পুনর্মিলনের সম্ভাবনা।

সঙ্গীত জগতের নক্ষত্র এআর রহমান তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর তিন সন্তানের কাস্টডি-সহ বিভিন্ন প্রশ্ন ওঠে। সম্প্রতি এবিষয়ে ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা করেন বন্দনা শাহ। সন্তানদের কাস্টডির কথা জানতে চাওয়া হলে বন্দনা বলেন, এনিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সন্তানদের কেউ কেউ প্রাপ্তবয়স্ক। কাজেই, তাঁরা কোথায় থাকতে চান সেবিষয়ে সিদ্ধান্ত নিতে স্বাধীন।

খোরপোষের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি বন্দনা। তবে, সায়রার পক্ষে নিয়ে বলেন, উনি মোটেও আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত নন। এর পাশাপাশি তিনি এআর ও সায়রার পুনর্মিলনের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ভালবাসা ও রোম্যান্স নিয়ে তিনি আশাবাদী। সেই জায়গা থেকে বন্দনা বলেন, উভয়ের যৌথ বিবৃতিতে তাঁরা বিচ্ছেদের যন্ত্রণার কথা বলেছেন, কিন্তু পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দেননি।  বন্দনা বলেন, "আমি বলছি না যে, পুনর্মিলন সম্ভব নয়। আমি চিরন্তন আশাবাদী। আমি সবসময় ভালবাসা ও রোম্যান্স নিয়ে আশাবাদী। তাঁদের যৌথ বিবৃতিতে তা স্পষ্ট। সেখানে যন্ত্রণা ও বিচ্ছেদের কথা বলা আছে। দীর্ঘদিনের বিয়ে । এই সিদ্ধান্তের পর একাধিক বিষয় তাঁদের মাথায় আসতে চলেছে। কিন্তু, আমি কখনোই বলছি না যে, পুনর্মিলন সম্ভব নয়।"

সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে এ আর রহমান এবং সায়রা বানুর। দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে ইতি টানেন দু'জনেই। আর এই বিচ্ছেদকে ঘিরেই সারা দেশের সংবাদমাধ্যমে, সমাজমাধ্যমে চর্চার শীর্ষে এ আর রহমান। এরই মধ্যে বেশ কিছু সূত্রের মাধ্যমে তাঁর টিমের সদস্য বেস গিটারিস্ট মোহিনী দে-র সঙ্গে রহমানের প্রেমের জল্পনা উঠেছে তুঙ্গে। এই আলোচনা যে অত্যন্ত মানহানিকর তা জানিয়ে এই ধরনের খবর (AR Rahman Separation) ছড়ানো ব্যক্তিদের উদ্দেশ্যে সম্প্রতি আইনি নোটিস পাঠান এ আর রহমান। ২৩ নভেম্বর নিজের এক্স হ্যান্ডলে এই নোটিস জারি করেন তিনি।

প্রসঙ্গত, রহমান বিচ্ছেদ ঘোষণার পরেই বেস গিটারিস্ট মোহিনী দে-ও বিচ্ছেদ ঘোষণা করেন, তাঁর স্বামীর সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget