এক্সপ্লোর

A R Rahman: মোহিনীকে জড়িয়ে মানহানিকর আলোচনা সমাজমাধ্যমে, আইনি নোটিশ পাঠালেন এ আর রহমান

AR Rahman Separation: এক্স হ্যান্ডলে গতকাল একটি পোস্টে এ আর রহমান একটি তিন পাতার আইনি নোটিশের কপি আপলোড করেন যা মূলত সমাজমাধ্যমে আপত্তিকর কনটেন্ট বানানোর বিরুদ্ধে পাঠানো হয়েছে।

AR Rahman Sends Legal Notice: সম্প্রতি বিবাহ বিচ্ছেদ ঘটেছে সঙ্গীত জগতের নক্ষত্র এ আর রহমান এবং সায়রা বানুর। দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে ইতি টানলেন দুজনেই। আর এই বিচ্ছেদকে ঘিরেই এখন সারা দেশের সংবাদমাধ্যমে, সমাজমাধ্যমে চর্চার শীর্ষে এ আর রহমান (AR Rahman)। আর এরই মধ্যে বেশ কিছু সূত্রের মাধ্যমে তাঁর টিমের সদস্য বেস গিটারিস্ট মোহিনী দে-র সঙ্গে রহমানের প্রেমের জল্পনা উঠেছে তুঙ্গে। এই আলোচনা যে অত্যন্ত মানহানিকর তা জানিয়ে এবার এই ধরনের খবর (AR Rahman Separation) ছড়ানো ব্যক্তিদের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠালেন এ আর রহমান। ২৩ নভেম্বর নিজের এক্স হ্যান্ডলে এই নোটিশ জারি করেন তিনি। রহমান বিচ্ছেদ ঘোষণার পরেই বেস গিটারিস্ট মোহিনী দে-ও বিচ্ছেদ ঘোষণা করেন, তাঁর স্বামীর সঙ্গে। আর এই ঘটনাতেই দুয়ে দুয়ে চার করেছেন বহু মানুষ। এই অনুমানের বিরুদ্ধেই এবার সরব হলেন রহমান।

এক্স হ্যান্ডলে গতকাল একটি পোস্টে এ আর রহমান একটি তিন পাতার আইনি নোটিশের কপি আপলোড করেন যা মূলত সমাজমাধ্যমে আপত্তিকর কনটেন্ট বানানোর বিরুদ্ধে পাঠানো হয়েছে এবং এই পোস্টের ক্যাপশনে সুরকার লেখেন, সমস্ত নিন্দুকদের উদ্দেশ্যে এ আর রহমানের টিমের পক্ষ থেকে সতর্কবার্তা এবং আইনি নোটিশ।

এই নোটিশে লেখা রয়েছে, 'কিছু কিছু সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে রহমান এবং মোহিনীর সম্পর্ক নিয়ে মানহানিকর কনটেন্ট বানানো হচ্ছে, লেখালিখি হচ্ছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কল্পনাপ্রসূত কাহিনি বানানো হচ্ছে। এমনকী কেন বিচ্ছেদ হল, কেন ছেদ পড়ল দাম্পত্য সম্পর্কে তা নিয়ে বেশ কিছু তারকার সঙ্গে সাক্ষাৎকারও দেখা যাচ্ছে।'

আর এই নোটিশেই স্পষ্ট বলা হয়েছে যাতে সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলি থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সমস্ত মানহানিকর কনটেন্ট মুছে ফেলা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৬ ধারা অনুসারে যদি এই কনটেন্ট না মুছে ফেলা হয়, তাহলে এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আইনি টিমের পক্ষ থেকে এও বলা হয়েছে, 'সমস্ত নিন্দুকরা এবং যারা এই ধরনের আপত্তিকর কনটেন্ট শেয়ার করেছেন, তারা যেন পরবর্তী এক ঘণ্টার মধ্যে সব মুছে ফেলেন, সর্বোচ্চ সময় পাওয়া যাবে ২৪ ঘণ্টা পর্যন্ত।'

এই ধরনের মানহানিকর কনটেন্টের জন্য রহমানের পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত। এখনই এই সমস্যার সমাধান না হলে বড় পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে রহমানের তরফে।

১৯ নভেম্বর ২৯ বছরের দাম্পত্যজীবনে বিচ্ছেদের ঘোষণা করেন এ আর রহমান। রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ দুজনের সম্মতিক্রমে একটি আইনি ঘোষণা দেন। রহমান এবং তাঁর স্ত্রী দুজনেই জানান যে দীর্ঘদিনের সম্পর্কের তিক্ততাই এই বিচ্ছেদের মূল কারণ।

আরও পড়ুন: Rituparna Sengupta: 'তুমি খুব বড় হিরোইন বা সেলিব্রিটি হয়ে যাওনি', ঋতুপর্ণাকে সবসময়ে বলতেন মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget