এক্সপ্লোর

Siddharth Kiara Marriage: দিল্লিতে সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে উপস্থিত রইলেন বিক্রম বত্রার পরিবার

Siddharth Kiara Marriage News: বলিউডে কানাকানি, এই ছবিই নাকি কাছাকাছি এনেছিল সিদ্ধার্থ আর কিয়ারাকে। তবে 'কফি উইথ কর্ণ'-তে কিয়ারা জানিয়েছিলেন, কেবল শেরশাহ নয়, অনেক আগে থেকেই একে অপরকে চিনতেন তাঁরা

নয়াদিল্লি: গোলাপি আভায় স্বপ্নের বিয়ে। পর্দার প্রেম পরিণতি পেল বাস্তবে। সাত পাকে বাঁধা পড়লেন পর্দার ডিম্পল চিমা ও বিক্রম বত্রা। অর্থাৎ কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। তাঁদের প্রেম এখন সংবাদের শিরোনামে। সূত্রের খবর, আগামীকাল মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেবেন নবদম্পতি। সেখানে ১২ তারিখ বলিউড তারকা সমাগমে রয়েছে তাঁদের রিসেপশন পার্টি।                                                                                                                                                                     

আজ রাতে দিল্লিতে বন্ধুবান্ধব ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, সেখানেই সপরিবারে হাজির ছিলেন বিক্রম বত্রার ভাই বিশাল বত্রা। তবে প্রথমে নাকি তিনি নিজের ব্যস্ত রুটিন থেকে ছুটি নিয়ে এই বিয়েতে আসতে পারবেন কি না, তবে তাঁর স্ত্রীই তাকে রাজি করান এই বিয়েতে আসার জন্য। 

পর্দায় সৈনিক বিক্রম বত্রা (Vikram Batra)-র চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। কার্গিল যুদ্ধে বীর যোদ্ধার মতোই লড়াই করে প্রাণ দিয়েছিলেন বিক্রম বত্রা। কিন্তু শুধু বীর সৈনিক নয়, বিক্রম বত্রার চরিত্র ছিল বেশ অন্যরকম। সেই চরিত্রকে সার্থকভাবে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের মন কেড়েছিলেন সিদ্ধার্থ। আর সেই ছবিতেই সিদ্ধার্থের প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)।

আরও পড়ুন: Siddharth Kiara Wedding: হাতের চূড়ায় পোষ্যের মুখ, ওড়নায় বিয়ের তারিখ, কী কী বিশেষত্ব ছিল সিদ্ধার্থ-কিয়ারার সাজে?

বলিউডে কানাকানি, এই ছবিই নাকি কাছাকাছি এনেছিল সিদ্ধার্থ আর কিয়ারাকে। তবে 'কফি উইথ কর্ণ'-তে কিয়ারা জানিয়েছিলেন, কেবল শেরশাহ নয়, অনেক আগে থেকেই একে অপরকে চিনতেন তাঁরা। তবে 'শেরশাহ'-র সৌজন্যেই একসঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ কিয়ারা। এরপর থেকেই বলিউডে জোরালো হয় তাঁদের প্রেমের গুঞ্জন। 

সেই গুঞ্জন শেষমেশ গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। সিড-কিয়ারার বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে 'শেরশাহ'-র প্রযোজক সাব্বির বক্সওয়ালা (Shabbir Boxwala) বলেছেন, 'আমি পর্দায় তাঁদের জুটিকে দেখেছি। সিদ্ধার্থ আর কিয়ারা ২ জনেই দারুণ মানুষ। আজ ওরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছে, পর্দায় নয়, বাস্তবে! আশা করব, বিক্রম বত্রা ওপর থেকে তাঁদের আশীর্বাদ করবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget