বিল বলছে তিনটে ডিমের সাদা অংশের দাম ১৩৫০ টাকা, সার্ভিস চার্জ ৬৭.৫০ টাকা. রাজ্য ও কেন্দ্রীয় জিএসটি ১২৭.৫৮ টাকা করে। এই বিল নিয়ে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ ইউজারই প্রশ্ন তুলেছেন দামী হোটেলগুলোর অস্বাভাবিক বিল নিয়ে। অনেকের আবার মনে পড়েছে অভিনেতা রাহুল বোসের কথা, মাসকয়েক আগে চণ্ডীগড়ের এক হোটেলে তিনি দুটো কলার দাম চোকান ৪৪২ টাকা। কয়েকজনের প্রশ্ন, শেখর যে মুরগির ডিম খেয়েছেন তা রাহুলের হোটেলের কলা খেয়ে বেড়ে উঠেছিল নাকি! আবার কেউ কেউ বলেছেন, শেখর পয়সা বাঁচাতে চাইলে রাস্তার ধারের পাইস হোটেলেই তো যেতে পারতেন, লাক্সারি হোটেলে কেন! ৩টে ডিমের বিল হয়েছে ১৬৭২ টাকা, টুইটারে বিল শেয়ার করলেন সুরকার শেখর
ABP Ananda, Web Desk | 16 Nov 2019 09:47 AM (IST)
শেখর টুইট করেছেন, তিনটে ডিমের সাদা অংশের দাম ১৬৭২ টাকা? বড্ড বাড়াবাড়ি। সঙ্গে দিয়েছেন ১৪ তারিখের একটি বিল।

মুম্বই: টুইটারে একটি পাঁচতারা হোটেলের বিল শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন বিখ্যাত সুরকার জুটি বিশাল-শেখরের শেখর, অর্থাৎ শেখর রভজিয়ানি। তিনি বলেছেন, আমদাবাদের এক লাক্সারি হোটেলের তিনটে এগ হোয়াইটের দাম হিসেবে ১৬৭২ টাকা খসাতে হয়েছে তাঁকে। শেখর টুইট করেছেন, তিনটে ডিমের সাদা অংশের দাম ১৬৭২ টাকা? বড্ড বাড়াবাড়ি। সঙ্গে দিয়েছেন ১৪ তারিখের একটি বিল।