এক্সপ্লোর

Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকের শ্যুটিংয়ের জেরে কাউন্টি দলের বিরাট শাস্তি, কাটা গেল ২৭ পয়েন্ট, করা হল মোটা জরিমানা

County Championship: গত অগাস্টে লেস্টারশায়ার গ্রেস রোডে সৌরভের প্রাক্তন কাউন্টি দল গ্ল্যামর্গানের সঙ্গে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। সেই ম্যাচের পিচ ঘিরে যত বিতর্ক।

লেস্টার: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) শ্যুটিংয়ের জেরে বিরাট বিপাকে কাউন্টি ক্লাব (County Championship)। বড় শাস্তি পেতে হল তাদের। ছয় লক্ষ টাকা জরিমানার পাশাপাশি ২৭ পয়েন্ট পেনাল্টি পেল লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। এর জেরে তাদের অবনমন বাঁচানোই বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত অগাস্টে লেস্টারশায়ার সৌরভের প্রাক্তন কাউন্টি দল গ্ল্যামর্গানের সঙ্গে ম্যাচ খেলতে মাঠে নেমেছিল। সেই ম্যাচের পিচ ঘিরে যত বিতর্ক। পিচের নিয়মবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল লেস্টারশায়ারের বিরুদ্ধে। সেই জেরেই তাদের ২৭ পয়েন্ট এবং পাঁচ হাজার ইউরো, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ছয় লক্ষ টাকা, সেই পরিমাণ তাদের জরিমানা করা হয়।   

গ্রেস রোডে ২০ অগাস্ট থেকে ২৩ অগাস্ট পর্যন্ত আয়োজিত এই ম্যাচে লেস্টারশায়ার ৪২ রানে জয় পায়। এর ফলে সেই ম্যাচ থেকে প্রাপ্ত ১৯ পয়েন্টের পাশাপাশি তাদের আরও আট পয়েন্ট কাটা হয়েছে। এই ম্যাচের পিচকে খারাপ রেটিং দেওয়া হয়েছিল। ক্রিকেট নিয়মানুবর্তিতা প্যানেল সেই সিদ্ধান্তকেই বহাল রাখল। পিচের এই খারাপ অবস্থার জন্য লেস্টারশায়ারের পিচ প্রস্তুতকারক সরাসরি সৌরভের বায়োপিকের শ্যুটিংকে কাঠগড়ায় তুলেছেন।

আরও পড়ুন:- কেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেলেন না পাণ্ড্য, পন্থ? জানা গেল আসল কারণ 

লেস্টারশায়ারের পিচ প্রস্তুতকারক ক্যালাম লুইউন জানান গরম আবহাওয়া থেকে সূচি বর্হিভূত বলিউড সিনেমার শ্য়ুটিং তাঁর পিচ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। ম্যাচের দিন চারেক আগেই সেই সিনেমার শ্যুটিং হয়েছিল। তাঁর দাবি ছিল, 'আগে ব্য়বহৃত পিচই এই ম্যাচে ব্য়বহার করা হয়। ১০ সপ্তাহ আগে দুইটি টি-২০ আয়োজিত হয়েছিল। ম্যাচের আগে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হয় যার উপর আমার কোনও নিয়ন্ত্রণ ছিল না। যেমন সেই সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। পাশাপাশি ম্যাচের ঠিক চারদিন আগে সূচি বর্হিভূত একটি বলিউড সিনেমারও শ্যুটিং হয়েছিল, যার ফলে আমি পিচে কাজ করতে পারিনি। আমায় পিচ কভার বা কোনও কিছুই করতে দেওয়া হয়নি।' 

তবে প্যানেলের তরফে দাবি করা হয় যে শ্যুটিং মাত্র একদিনই হয়েছে। গ্ল্যামর্গানের বিরুদ্ধে সেই ম্যাচে গ্রেস রোডের পিচে অসম বাউন্স দেখা যায়। প্যানেলের তরফে দাবি করা হয় লেস্টারশায়ার ইচ্ছাকৃত খারাপ পিচ প্রস্তুত করেননি, তবে যে পিচ তৈরি হয়েছে, তা একেবারেই ঠিকঠাক ছিল না। লেস্টারশায়ারের কাজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১০ দিন সময় রয়েছে। কাউন্টি ক্লাবের দখলে ১২ ম্যাচ শেষে ৮৯ পয়েন্ট ছিল। তবে এই জরিমানার পরে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচে ভাল ফলাফল না করলে লেস্টারশায়ারের প্রথম ডিভিশনে টিকে থাকা বেশ কঠিনই হবে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Raj-Mimi Chakraborty: গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি
গুঞ্জন ছিল আগেই, অবশেষে সিলমোহর! দীর্ঘদিন পরে একসঙ্গে কাজ করছেন রাজ আর মিমি
Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক
West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget