'দিল সে’-র ১৮ বছর, ছবির সঙ্গে যুক্ত সকলকে শাহরুখের ‘থ্যাঙ্ক ইউ’
ABP Ananda, web desk | 21 Aug 2016 07:45 AM (IST)
মুম্বই: মনে আছে ট্রেনের ছাদে সেই বিখ্যাত গান? ‘ছেঁইয়া ছেঁইয়া’-র বয়স হল ১৮ বছর। ‘দিল সে’-রও। ’৯৮-এর সুপারহিট সেই ছবির একটি ডায়ালগ বলে শাহরুখ খান ‘দিল সে’-র সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। মণিরত্নম পরিচালিত ‘দিল সে’ ছিল উত্তর পূর্বাঞ্চলের প্রেক্ষাপটে এক জঙ্গির সঙ্গে সাংবাদিকের প্রেমের গল্প। টুইটারে শাহরুখ বলেছেন, ৫০ বছরের সুপারস্টারের সেরা কাজ হিসেবে এখনও পর্যন্ত ‘দিল সে’-র কথাই বলেন সমালোচকরা। ছবির নায়িকা ছিলেন মনীষা কৈরালা। তবে এই ছবিতেই বলিউডে পা রাখেন প্রীতি জিনটা। ছবির জগত প্রায় ছেড়ে দেওয়া ৪১ বছরের প্রীতিও ‘দিল সে’ সম্পর্কে তাঁর অনুভূতির কথা বলেছেন। ছবিটির গল্প লেখক ও অন্যতম প্রযোজক শেখর কপূরও টুইট করেছেন ‘দিল সে’ সম্পর্কে।