কলকাতা: তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ, সিনেমায় অভিনয়ের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়ার পরেও কাজ করেননি অভিনেতা। এই ঘটনায় চারু মার্কেট থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগে সোহমের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।           

Continues below advertisement

কয়েকদিন আগেও এই অভিনেতার বিরুদ্ধে একই ধরনের একটি অভিযোগ ওঠে। অভিযোগকারী তরুণ দাস বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা , তিনি চলচ্চিত্র প্রযোজকও বটে। তাঁর দাবি, সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি ছবির কাজে অংশ নেননি। এই অভিযোগের পর পাল্টা অভিযোগও আনেন সোহম। অভিনেতার দাবি ছিল, ওই প্রযোজকের তরফে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।                     

আরও পড়ুন : এবার কি সংসদেও তৃণমূল কংগ্রেসের ভাঙন? জল্পনা উস্কে দিল সুখেন্দুশেখরের মন্তব্য, কল্যাণ বললেন ...

Continues below advertisement

এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে সোহম চক্রবর্তীর নাম। একটি হোটেলে শুটিং করতে গিয়ে হুজ্জতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের জুন মাসে, শুটিং করতে গিয়ে শুক্রবার সন্ধেয়  নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা চণ্ডীপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। শুক্রবার নিউটাউনের ওই ঘটনায় তুমুল অশান্তি ছড়ায়। মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেন, ওই হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। যদিও সিসিটিভি ফুটেজে সোহমকে মারধর করতে দেখা গিয়েছিল।সেই ঘটনাকে কেন্দ্র করেও তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।