এক্সপ্লোর

Hrithik Roshan Birthday: 'তোমার থেকে শেখা উচিত মেয়েদের কীভাবে সম্মান করতে হয়', হৃতিকের জন্মদিনে খোলা চিঠি মায়ের

Pinkie on Hrithik Roshan Birthday: এক্কেবারে ছোট্ট হৃত্বিকের, অন্যটি হৃত্বিকের বর্তমানের। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে পিঙ্কি এক ভারি মিষ্টি লেখা লিখেছেন। তাঁর কথায়..

কলকাতা: তাঁকে বলা হয় বলিউডের 'গ্রীক গড'। পর্দা হোক বা ব্যক্তিগত জীবন.. সবসময় তিনি থেকেছেন চর্চায়। প্রশংসায় অথবা বিতর্কে। আজ ৫০ বছরে পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan)। বয়সের সঙ্গে সঙ্গে যেন তাঁর স্টারডম বেড়েছে, আরও হৃতিকে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। কিন্তু জন্মদিনে এই বলি তারকার ছবি শেয়ার করে, হৃতিক রোশনের মা দুনিয়ার সামনে তুলে ধরলেন এক অচেনা হৃতিককে। যাঁকে হয়তো চেনেন না অনেকেই। 

সোশ্যাল মিডিয়ায় আজ হৃত্বিকের দুটি ছবি শেয়ার করে নিয়েছেন মা পিঙ্কি রোশন (Pinki Roshan)। একটি ছবি এক্কেবারে ছোট্ট হৃতিকের, অন্যটি হৃতিকের বর্তমানের। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে পিঙ্কি এক ভারি মিষ্টি লেখা লিখেছেন। তাঁর কথায়, 'তুমি যখন পৃথিবীতে এলে, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে মানুষকে খুশি রাখার , হাসানোর আর তোমার চারিদিক খুশিতে ভরিয়ে রাখার। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি বাঁচার সিদ্ধান্ত নিয়েছো নিজের শর্তে। তুমি যেভাবে নারীদের সম্মান জানিয়েছো, সেটা কেবল উদাহরণ হয়েই থেকে যায়নি, বরং তোমার বয়সী সমস্ত পুরুষকে কার্যত লজ্জায় ফেলে দিয়েছে। তোমার গোটা জীবনটাই কাটছে মানুষের জন্য, মানুষের কাজে। তুমি নির্বাণ লাভ করো। টপকে যাও জীবনের সমস্ত বাধা। তোমার খুশিই আমার কাছে গোটা পৃথিবীর খুশির সমান। যে তোমার বয়স ৫ মাস হোক বা ৫০.. তুমি চারকালীন আমার ছেলে। শুভ জন্মদিন আমার ভালবাসা। আকাশকে বুঝিয়ে দাও, ৫০ হয়েছে বলেও তুমি স্বপ্ন দেখতে ভয় পাওয়া না কখনও।'

ছোটবেলা উচ্চারণগত সমস্যা ছিল হৃতিকের। চারপাশে বন্ধুরা যখন অনর্গল কথা বলত, হৃতিককে তখন বাক্যগঠন করতেই সমস্যায় পড়তে হতো। শিশু হিসাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না, এর চেয়ে কষ্টের শৈশব হয়তো হয় না। হৃতিকের নিজের কথায়, 'স্কুলে যখন মৌখিক পরীক্ষা হতো, আমি কামাই করতাম। অসুস্থ হয়ে পড়তাম। হাত ভেঙে বসতাম। বা পেশির চোট লাগত।' রীতিমতো স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়েছিল কিশোর হৃতিককে। লড়াইটা ছিল মানসিকও। এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, রাঁধুনিকে নিজের আব্দারের পদ রাঁধতে বলার জন্য ৩৬ ঘণ্টা প্র্যাক্টিস করতে হয়েছিল তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pinkie Roshan (@pinkieroshan)

আরও পড়ুন: Babul Supriyo on Rashid Khan Death: 'বিমানবন্দরে আলাপ, রাশিদের সঙ্গে বাকি থেকে গেল কত চড়া রেওয়াজ'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Sadhak Bamakhyapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলবে সমাধানসূত্র? হিন্দি ছবির দাপটে 'সাধক বামাক্ষ্যাপা'-কোণঠাসা, ফুঁসছে টলিপাড়া
Sadhak Bamakhyapa: সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
সপ্তাহান্তেই সমস্ত সিনেমাহল থেকে সরে যাচ্ছে সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'? হিন্দি ছবির দাপটেই চূড়ান্ত সিদ্ধান্ত?
Panchayat Season 5 Trailer: সচিবকে থাপ্পড় প্রধানজির! ফুলেরা গ্রাম পঞ্চায়েতে হুলুস্থুল, পঞ্চায়েত সিজন ফাইভে কী থাকছে?
সচিবকে থাপ্পড় প্রধানজির! ফুলেরা গ্রাম পঞ্চায়েতে হুলুস্থুল, পঞ্চায়েত সিজন ফাইভে কী থাকছে?
Big Boss Bangla: 'ভয়ঙ্কর অপমান বিগ বসকে, এর জবাব তোমায় দিতেই হবে..', সৌরভের কড়া প্রশ্ন জিতুকে! কী জবাব এল?
'ভয়ঙ্কর অপমান বিগ বসকে, এর জবাব তোমায় দিতেই হবে..', সৌরভের কড়া প্রশ্ন জিতুকে! কী জবাব এল?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget