এক্সপ্লোর

শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তরুণী

মুম্বই: বলিউডের প্রখ্যাত শোম্যান করিম মোরানির প্রযোজনায় বহু হিট ছবি উপহার পেয়েছে বক্স অফিস। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ তার অন্যতম। এবার তাঁর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ২৫ বছরের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন তিনি। শুক্রবার রাতে হায়দরাবাদের হায়াতনগর থানায় পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত প্রযোজক।তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। সূত্রের খবর, আত্মসমর্পণের পর আজ তাঁর মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথা। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রযোজক। মোরানির দাবি, ধর্ষণের অভিযোগ মিথ্যে। মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক তাঁর হয়েছিল, তবে সেটা সম্মতি নিয়েই। হালে মোরানি ছাড়া আরও যেসমস্ত রুপোলি পর্দার নায়কদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে রয়েছেন ভোজপুরী অভিনেতা মনোজ পাণ্ডে। গতকাল থাকে গ্রেফতার করে থানে পুলিশ। তাঁর বিরুদ্ধেও ২৭ বছর বয়সি এক গায়িকা-অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, মোরানির বিরুদ্ধে এই বছর জানুয়ারিতে একজন মহিলা হায়াতনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই মহিলা তাঁর অভিযোগে লেখেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার মুম্বই এবং দু বার রামোজি ফিল্ম সিটির বাইরে এক জায়গায় ধর্ষণ করেন মোরানি। ঘটনাটি ২০১৫ সালে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ঘটেছে। এমনকি মোরানির বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগও এনেছেন ওই তরুণী। প্রযোজক নাকি তাঁর মোবাইলে মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও তুলে রেখেছেন এবং সেটি যেকোনও সময় ফাঁস করে দিতে পারেন বলেও হুমকি দিয়েছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারা আরোপ করেছে। প্রসঙ্গত দিল্লি থেকে বিবিএ পাস করে সিনেমা করায় আগ্রহ দেখান এই তরুণী। সেই সূত্র ধরেই প্রযোজকের সঙ্গে তাঁর আলাপ।হায়দরাবাদের এক নিম্ন আদালত মোরানির জামিন মঞ্জুর করে দিলেও, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় পুলিশ। সেখানে তারা দাবি করে, অভিযুক্ত প্রযোজকের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। এরপরই হাইকোর্ট করিমের অন্তর্বর্তী জামিনের নির্দেশ খারিজ করে দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মোরানি। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়া ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রা ওয়ান’-এর মতো একাধিক ছবি প্রযোজনা করেছেন করিম মোরানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget