পাকিস্তানে অনুষ্ঠানের প্রস্তাব ফেরালেন অভিনেত্রী শেনাজ ট্রেজরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Aug 2017 10:18 AM (IST)
1
‘ইশক-বিশক’ সিনেমায় শাহিদ কপূরের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শেনাজ।
2
দীর্ঘদিনই বলিউডে তাঁকে দেখা যায়নি। শেষবার তাঁকে ‘ম্যায় অউর মিস্টার রাইট’ সিনেমায় দেখা গিয়েছিল।
3
খুব শীঘ্রই আগামী সিনেমা ‘কালাকান্দি’-র প্রচারের জন্য শেনাজ ভারতে ফিরবেন।
4
শেনাজ বলেছেন, এখন তিনি পাকিস্তানে কোনও শো-তে অংশ নিতে পারবেন না। কেননা, এটা একেবারেই এ ধরনের অনুষ্ঠানের সময় নয় বলেই তিনি মনে করছেন।
5
তাঁকে পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের চলতি উত্তেজনার কারণে অভিনেত্রী ওই প্রস্তাব খারিজ করে দিলেন।
6
২০১৭-তেই মার্কিন কমেডি সিনেমা ‘দ্য বিগ সিক’-এ এক পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছেন শেনাজ।
7
অভিনেত্রী শেনাজ ট্রেজরি পাকিস্তানে অনুষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দিলেন।
= 7">