এক্সপ্লোর

Raj Kundra: সোমবার গড়হাজির, পর্ণোগ্রাফি মামলায় আজ কী ইডি দফতরে হাজিরা দেবেন রাজ কুন্দ্রা?

Raj Kundra-Shilpa Shetty: ২০২১ সালে পর্ণোগ্রাফি এবং আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় রাজ কুন্দ্রার নাম জড়িয়েছিল। গ্রেফতারির পর কিছুদিন জেলেও থাকতে হয়েছিল তাঁকে।

কলকাতা: রাজ কুন্দ্রাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে সোমবার হাজিরা দেননি তিনি। রাজের আইনজীবী তাঁর হাজিরার জন্য সময় চেয়েছিলেন। আজ ইডি দফতরে ফের হাজির হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে রাজকে। ২০২১ সালে পর্ণোগ্রাফি এবং আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় রাজ কুন্দ্রার নাম জড়িয়েছিল। গ্রেফতারির পর কিছুদিন জেলেও থাকতে হয়েছিল তাঁকে। সেই মামলায় রাজ জামিন পেলেও তদন্ত এখনও চলছে।

সম্প্রতি শোনা গিয়েছিল, ২৯ নভেম্বর নাকি শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রার (Raj Kundra)-র বাড়িতে হানা দিয়েছিল ইডি। শোনা গিয়েছিল, আর্থিক তছরুপের সঙ্গে সঙ্গে পর্নোগ্রাফি মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারকা দম্পতিকে অর্থাৎ শিল্পা ও রাজ দুজনকেই। ২৯ তারিখ সকাল ৬টা থেকে তাঁদের বাড়ি ও অফিস দু’জায়গায় হানা দিয়েছে ইডি। তবে এই ঘটনা পুরোপুরিভাবে অস্বীকার করেছিলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার আইনজীবী। ঠিক কী ঘটেছে? এর আগেই পর্ণোগ্রাফি মামলায় নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। অভিযোগ উঠেছিল, তিনি নীল ছবি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন। পর্নোগ্রাফি কাণ্ডের তদন্তে নেমে ‘হটশট’ নামের বিশেষ একটি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। ওই অ্যাপ যে সংস্থা নিয়ন্ত্রণ করত, তার মালিক ছিলেন রাজ, এমনটাই অভিযোগ। একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিয়ো, স্বল্প এবং লম্বা দৈর্ঘ্যের ভিডিও মিলেছিল। অভিযোগ, মোবাইল অ্যাপের মাধ্যমে নাকি এই ধরনের ছবি তৈরি করতেন রাজ। তারপরে তা বিক্রি করতেন। বিদেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল। 

সেই সময়ে পাপারাৎজিদের সামনে বেরনো একেবারেই বন্ধ করে দিয়েছিলেন রাজ ও শিল্পা দুজনেই। এরপরে রাজ দীর্ঘদিন ধরেই মুখোশ পরেই পাপারাৎজিদের সামনে বেরতেন। সেই সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলাও একেবারে বন্ধ করে দিয়েছিলেন শিল্পা। সেই সময়ে তিনি অনুরোধ করেছিলেন কঠিন সময়ে পরিবারকে একটু সময় দিতে। তবে সেই সমস্ত দিন এখন অতীত। এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন তাঁরা।বাড়িতে পুজো থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানে যোগ দেওয়া.. সবই করছেন শিল্পা ও রাজ। পর্নোগ্রাফি মামলায় জামিনও পেয়ে গিয়েছিলেন রাজ। তবে তদন্ত তো চলছিলই। সেই তদন্তের সূত্র ধরেই আজ ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা রাজের

আরও পড়ুন: Jojo Son Birthday: জন্মদিনে ছেলের পরীক্ষা, সকাল থেকেই স্টুডিওতে জোজো! কীভাবে হবে উদযাপন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget