মহিলা দিবসে ট্যুইট বার্তায় সানি লিওনকে টেনে এনে বিতর্কে রামগোপাল
Web Desk, ABP Ananda | 08 Mar 2017 07:22 PM (IST)
মুম্বই: ফের বিতর্কে চলচ্চিত্র পরিচালক রামগোপাল বর্মা। আজ আন্তর্জাতিক মহিলা দিবসে ট্যুইটারে অশ্লীল বার্তা দিলেন তিনি। রামগোপাল লেখেন, তাঁর আশা, সব মহিলাই যেন সানি লিওনের মতো পুরুষদের খুশি করতে পারেন। এই ট্যুইট দেখে সানি খুশি হলেও, অনেকেই রামগোপালের সমালোচনা করছেন। মহিলা দিবসে অশ্লীল বার্তাতেই থেমে থাকেননি রামগোপাল, সমালোকদের অশিক্ষিত বলেও দাবি করেছেন তিনি। এর আগে অভিনেতা টাইগার শ্রফ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তিনি। ফের বিতর্কে জড়ালেন রামগোপাল।