খবরটি নিজেদের অফিশিয়ার টুইটার পেজে শেয়ার করেছে বনশালী প্রোডাকশনসও।
মুম্বই: ২০২০-র ইদে মুক্তি পাচ্ছে না তাঁর আগামী ছবি, সঞ্জয় লীলা বনশালীর ইন-শা-আল্লাহ। জানালেন সলমন খান। টুইটারে সলমন জানিয়েছেন, বনশালীর সঙ্গে তাঁর ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে। তবে তিনি আশাবাদী, আগামী ইদে তাঁর দর্শকদের দেখা পাবেন তিনি। খবরটি নিজেদের অফিশিয়াল টুইটার পেজে শেয়ার করেছে বনশালী প্রোডাকশনসও। এ ব্যাপারে পরে জানানো হবে বলে জানিয়েছে তারা। গত ২০ বছরে সলমন এই প্রথম নায়ক হিসেবে কাজ করছিলেন বনশালীর সঙ্গে। ৫৩ বছরের নায়কের বিপরীতে ছিলেন আলিয়া ভট্ট।