এক্সপ্লোর

Shah Rukh Khan: 'সরকার যদি লাভ করা বন্ধ না করে, আমি কেন বিজ্ঞাপন বন্ধ করব', নরম পানীয়ের প্রচার নিয়ে সোজাসাপ্টা শাহরুখ

Shah Rukh Khan News: শাহরুখ খান একাধিক নরম পানীয়র বিজ্ঞাপন করেন। সেই সময়ে শাহরুখ একটি বিতর্কে জড়িয়েছিলেন

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) চিরকালই পরিচিত তাঁর সোজাসাপ্টা উত্তরের জন্য। সদ্যই নরম পানীয় নিয়ে শাহরুখের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। ২০০৬ সালে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন শাহরুখ। সেই সময়ে, তিনি নরম পানীয়র বিজ্ঞাপন করার জন্য বিতর্কে জড়িয়েছিলেন। আর সেই বিষয়েই একেবারে সোজাসাপ্টা উত্তর দেন শাহরুখ। তাঁর কথায়, সরকার যদি নরম পানীয় থেকে আয় করা বন্ধ না করে, তাহলে তিনি কেন বন্ধ করতে যাবেন? তিনি একজন অভিনেতা আর বিজ্ঞাপন করাটা তাঁর কাজের মধ্যে পড়ে। 

ঠিক কী ঘটেছিল? শাহরুখ খান একাধিক নরম পানীয়র বিজ্ঞাপন করেন। সেই সময়ে শাহরুখ একটি বিতর্কে জড়িয়েছিলেন যে শাহরুখকে অনেকেই আদর্শ হিসেবে মনে করেন। সেই আদর্শ যদি নরম পানীয়ের মতো ক্ষতিকারক পদার্থের বিজ্ঞাপন করেন, তা ক্ষতিকারক একটি গোটা প্রজন্মের কাছে। সেই কারণে অনেকেই শাহরুখকে উপদেশ দিয়েছিলেন এই বিজ্ঞাপন না করার। কিন্তু এই বিতর্কে শাহরুখ বলেছিলেন, 'আমি যাঁরা নরম পানীয় তৈরি করেন, কাছে আপিল করতে চাইব। সরকারকে বলতে চাইব, দেশে নরম পানীয়র বিক্রি বন্ধ হোক। যদি আপনারা মনে করেন নরম পানীয় শিশুদের জন্য ক্ষতিকারক, তাহলে তার বিক্রি বন্ধ হোক। যেমন, যদি বলেন সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে সিগারেট তৈরি করা বন্ধ করুন। ভারতে তাহলে সিগারেট বা নরম পানীয়ের মতো সমস্ত জিনিস বিক্রি বন্ধ করা হোক। একটা জিনিস নিয়ে স্বচ্ছতা তৈরি করা যাক। স্পষ্ট হওয়া যাক। সরকার থেকে সিগারেট বা নরম পানীয়ের মতো জিনিসগুলো কখনোই বন্ধ করবে না কারণ সরকার এর থেকে লাভ করে। যদি আপনারা মনে করে থাকেন, কোনও জিনিসের বিজ্ঞাপন করা আমার উচিত নয়, কারণ সেগুলি ক্ষতিকারক, তাহলে সরকারকে বলুন সেই সমস্ত জিনিসের বিক্রি বন্ধ করতে। আমি একজন অভিনেতা। আমার কাজ বিজ্ঞাপন থেকে রোজগার করা। যদি কোনও জিনিসকে খারাপ বলে মনে হয়, তার উৎপাদন বন্ধ করতে হবে। বিজ্ঞাপন নয়।' 

শাহরুখের পুরনো এই সাক্ষাৎকার সদ্যই ভাইরাল হয়েছে। তবে শাহরুখের এই যুক্তি নিয়ে দ্বিমত রয়েছে। অনেকেই মনে করেন শাহরুখের এই বিজ্ঞাপন করা উচিত নয়, আবার অনেকেই মনে করেন শাহরুখের এই যুক্তি অকাট্য।

আরও পড়ুন: Ram Gopal Varma on Janhvi Kapoor: 'শ্রীদেবীর মতো একেবারেই নন..', কখনও জাহ্নবীর সঙ্গে কাজ করতে চান না রামগোপাল বর্মা!

 

সেরা শিরোনাম

Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget