এক্সপ্লোর

পেশাদারি শত্রুতা? যশ রাজ ফিল্মসের কাছে সুশান্তের সঙ্গে চুক্তির নথি চাইল মুম্বই পুলিশ

এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে তোলপাড় বলিউড। আত্মহত্যা, নাকি পরিকল্পিত খুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দ্বিধাবিভক্ত সিনেমহল। এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করল মুম্বই পুলিশ। পেশাদারি শত্রুতার জেরে অভিনেতার আত্মহননের সিদ্ধান্ত কি না, তা জানতে তৎপর তদন্তকারীরা। এবার যশ রাজ ফিল্মসের কাছে সুশান্তের সঙ্গে তাদের চুক্তির নথি চাইল পুলিশ। ‘কাই পো চে’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ছিছোড়ে’-র মতো হিট সিনেমায় অভিনয় করে শিরোনামে এসেছিলেন সুশান্ত। ৩৪ বছরের অভিনেতার কাজ সকলের কাছে প্রশংসিত হয়েছিল। বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর তোলপাড় বলিউড। কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রী থেকে শুরু করে সুশান্তের পরিবারের সদস্য, অনেকেই অভিযোগ করেছিলেন যে, মানসিক চাপ দিয়ে তাঁকে আত্মহননের পথ বেছে নিতে কার্যত বাধ্য করা হয়েছে। বলিউডে স্বজনপোষণের অভিযোগও আরও জোরাল হয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। যশ চোপড়ার বিখ্যাত প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসকে চিঠি পাঠিয়েছেন তদন্তকারীরা। প্রয়াত অভিনেতার সঙ্গে যশ রাজ ফিল্মসের চুক্তির নথি চেয়েছে পুলিশ। মুম্বই পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে পেশাদারি শত্রুতা ছিল কি না, সেটাও দেখছি আমরা।’ এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে সুশান্তের চুক্তি যাঁদের মাধ্যমে হয়েছিল, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। যশ রাজ ফিল্মসের সঙ্গে দুটি সিনেমা করেছেন সুশান্ত। ‘শুদ্ধ দেশি রোমান্স’ ও ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’। সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের সঙ্গে ‘পানি’ সিনেমাটিও করার কথা ছিল সুশান্তের। পরে পিছিয়ে আসে যশ রাজ ফিল্মস।

সেরা শিরোনাম

Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
Sushmita Roy: 'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
'অনেকেই চাননি আমি মা হই..', কোলে এল সন্তান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুস্মিতা রায়
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Diljit Dosanjh Satluj: মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন
মুক্তি দিয়েও ওয়েব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল 'সতলুজ'! গোটা ভারতেই বন্ধ প্রদর্শন

ভিডিও

CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget