এক্সপ্লোর

Top Entertainment Today: বাঘাযতীন অপছন্দ হলে আর আমার ছবি দেখবেন না:দেব, 'দশম অবতার'-এর মুক্তিতে ঘোড়ার গাড়ির ব়্যালি, বিনোদনের সারাদিন

Today Top Entertainment News: 'বাঘাযতীন পছন্দ না হলে আর কোনওদিন আমার ছবি দেখবেন না', এবিপি আনন্দে অকপট দেব। অন্য়দিকে, 'দশম অবতার'-এর মুক্তিতে ঘোড়ার গাড়ির ব়্যালি, ড্রাম বাজিয়ে প্রসেনজিৎ-অনুরাগীদের ধ্বনি '৬১-তেও দিচ্ছে হিট'

কলকাতা: অনেকক্ষণ থেকেই ড্রাম বাজছিল স্টার থিয়েটারের বাইরে। বাইরে ঝুলছিল 'হাউজফুল' বোর্ড। গোটা শহর যখন দুর্গোৎসবের আমেজে মেতে, তখন উত্তর কলকাতার প্রেক্ষাগৃহের সামনে যেন অন্য উৎসবের আমেজ। ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে ততক্ষণে সওয়ার হয়ে গিয়েছেন 'প্রবীর রায়চৌধুরী'। নাহ্, খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নয়, তাঁর কেবল একটি ছবি। কিন্তু সেই ছবিকে ঘিরেই অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুজোর আনন্দের সঙ্গে মিশে গেল 'দশম অবতার' (Dawshom Awbotaar)-এর উদযাপন। 

অনেকক্ষণ থেকেই ড্রাম বাজছিল স্টার থিয়েটারের বাইরে। বাইরে ঝুলছিল 'হাউজফুল' বোর্ড। গোটা শহর যখন দুর্গোৎসবের আমেজে মেতে, তখন উত্তর কলকাতার প্রেক্ষাগৃহের সামনে যেন অন্য উৎসবের আমেজ। ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে ততক্ষণে সওয়ার হয়ে গিয়েছেন 'প্রবীর রায়চৌধুরী'। নাহ্, খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নয়, তাঁর কেবল একটি ছবি। কিন্তু সেই ছবিকে ঘিরেই অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুজোর আনন্দের সঙ্গে মিশে গেল 'দশম অবতার' (Dawshom Awbotaar)-এর উদযাপন। 

 অন্য়দিকে, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন' (Baghajatin)। দর্শকমহলে ইতিমধ্য়েই প্রশংসাও কুড়োতে শুরু করেছে ছবি। আজ এবিপি আনন্দর স্টুডিওয় এসে তিনি বলেন, 'অরুণদা আর আমার টিম এত ভাল কাজ করেছে, আমি ছবি দেখে রীতিমত আপ্লুত। চাঁদের পাহাড় ফার্স্ট শো দেখে শ্রীকান্তদা বলেছিল হিট ফ্লপের চিন্তা করিস না এই ছবিটা ক্লাসিক। এই অনুভূতিটা আমার বাঘাযতীন দেখার পর হয়েছে। তাই এই ছবিও হিট ফ্লপ যাই হোক না কেন, আমরা একটা ক্লাসিক ছবি বানিয়েছি। আমি বলব, বাঙালি হিসেবে গর্ব করতে গেলে এই ছবি দেখতেই হবে।'

এই ছবির প্রচারে স্কুল ও কলেজে সর্বত্রই প্রচার চালিয়েছেন দেব। তাঁর কথায়, 'বাচ্চাদের কথা ভেবে আমি চাঁদের পাহাড়, অ্য়ামাজন অভিযান বানিয়েছিলাম, কিন্তু এখন ওদের কথা ভেবে সিনেমা হয় না। আমি এরপর প্রজাপতি করেছ,  টনিক করেছি, কিন্তু বাঘাযতীনে আমরা সম্পূর্ণভাবে ইতিহাসকে তুলে ধরেছি। ফলে বাচ্চাদের কথা ভেবেই বাঘাযতীন বানানো হয়েছে। এই ছবিতে একসঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামীর জীবন দেখানো হয়েছে। গতকালের স্ক্রিনিং- এ একজন স্বাধীনতা সংগ্রামী মহিলা ছিলেন, যিনি বললেন আমরা গর্বিত এই ছবিতে তুমি আমাদের সম্মান দিয়েছো। অনেক অবাঙালিরা বলেন, এই ছবির হিন্দি ভার্সনও আসা উচিত।'

সম্পর্কের ব্যবধান মেটাতে গিয়ে নতুন কোন বিপদে পড়বে রাম? বাঁচাতে পারবে কৃষ্ণা?

চোখ রাখব অন্য় খবরে প্রায় বছর দেড়েকের বিরতির পর ফের বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট (Mister Perfectionaist), আমির খান (Aamir Khan)। জানুয়ারিতেই শ্যুটিং সেটে ফিরছেন 'সিতারে জমিন পর' (Sitare Zameen Par) ছবির। শোনা যাচ্ছে এছাড়াও একইসঙ্গে কিছু ছবির প্রযোজনা করবেন তিনি। এবং তার জন্য ফাতিমা সানা শেখকে (Fatima Sana Shaikh) নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, কিছুদিন আগেই আমদাবাদে (Ahmedabad) ভারত বনাম পাকিস্তান (India VS Pakistan) ম্যাচ দেখতে গিয়ে সোনায় মোড়া আইফোন (lost iPhone) হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর্জি জানিয়েছিলেন, কেউ খোঁজ পেলে যেন তাঁকে খবর দেন।  অনুরাগী ও পুলিশের কাছে এবিষয়ে সাহায্যও চেয়েছিলেন অভিনেত্রী।

আজ  হারানো ফোন ফিরে পেলেন বলিউড এই তারকা। অভিনেত্রী সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জানিয়েছেন তিনি এক ব্য়ক্তির থেকে মেল পেয়েছেন। যিনি দাবি করেছেন, তাঁর ক্য়ান্সার আক্রান্ত ভাইকে বাঁচাতে অভিনেত্রী সাহায্য় করলে তবেই তাঁর ফোন ফেরত দেবেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget