এক্সপ্লোর

KGF 2 vs Salaar Release: একই দিনে মুক্তি পাচ্ছে 'কে জি এফ ২' ও 'সালার'

একই দিনে মুক্তি পাচ্ছে পরিচালক প্রশান্ত নীলের দুটি ছবি 'কে জি এফ ২' ও 'সালার'।

নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। প্রশান্ত নীল পরিচালিত দর্শকদের পছন্দের ছবি 'কে জি এফ চ্যাপ্টার ২' ফিরছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল রকি।

২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় রয়েছেন। তাই আজ, রাখিবন্ধনের দিন, 'কে জি এফ চ্যাপ্টার ২'-এর গোটা টিমের তরফে ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হল। বড়পর্দায় আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে 'কে জি এফ চ্যাপ্টার ২'।

ছবিটির নতুন পোস্টার শেয়ার করে হোমেবল ফিল্মস ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন। পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'আজকের অনিশ্চয়তা কেবল আমাদের সংকল্পকে বিলম্বিত করবে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হবে। ১৪ এপ্রিল ২০২২ সালে বড় পর্দায় আসছি আমরা।'

 

এই ছবিতেও প্রধান চরিত্রে দেখা যাবে যশকে। তবে 'কে জি এফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা টন্ডনকে দেখা যাবে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা যাবে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে।

অন্যদিকে একই দিনে মুক্তি পাচ্ছে প্রভাসের 'সালার' ছবিটিও। এই ছবিরও পরিচালক প্রশান্ত নীল। ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি হাসানকেও। কিছুদিন আগেই ছবির দ্বিতীয় দফার শ্যুটিং শেষ হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget