কলকাতা : লক্ষ্য ছিল, হিংসা-মুক্ত ও অশান্তি-মুক্ত ভোট করার। সেটা কি আদৌ সম্ভব হল ? প্রথম দফার ভোটে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে গণ্ডগোলের খবর সামনে এসেছে। তবে, এদিন সবথেকে বড় ঘটনা অবশ্যই ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। সেখানে আক্রান্ত হয়েছেন স্বয়ং বিজেপি প্রার্থীই। যে খবর এবিপি লাইভে প্রকাশিতও হয়েছে। এবং, এই ঘটনায় একটি সোশাল মিডিয়া কার্ড আপলোড করা হয় এবিপি আনন্দ ফেসবুক পেজে। যার টেক্সট বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দর নামে ফেক কার্ড পোস্ট করা হয়েছে। সেই সংবাদ এবং ছবির সঙ্গে এবিপি আনন্দ, এবিপি আনন্দ ডিজিটাল এবং সমগ্র এবিপি নেটওয়ার্কের কোনও সম্পর্ক নেই। 

Continues below advertisement

এই কার্ডটি ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও শেয়ার করা হচ্ছে। এবিপি আনন্দের লোগো, ফন্ট বিকৃত করে ব্যবহার করা হয়েছে। সেখানে বেশ কিছু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাল গ্রাফিক্সে ব্যবহৃত লাল ও সাদা রঙের সঙ্গে এবিপি আনন্দের মূল কার্ডে ব্যবহৃত রঙের পার্থক্য আছে। বিকৃত ভাইরাল কার্ডটি বানাতে এবিপি আনন্দের সোশাল ইমেজ লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হলেও, সম্পাদকীয় নীতি ফলো করতে পারেনি প্রতারকরা।

গুগল রিভার্স ইমেজ এবং ফ্যাক্ট চেকের অন্যান্য টুলস ব্যবহার করে আমরা দেখেছি এই ধরনের খবরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এবিপি আনন্দের তরফে এ ধরনের কোনও সংবাদ প্রকাশ করা হয়নি। তাছাড়া ভাইরাল পোস্টে যে নিম্নমানের শব্দ প্রয়োগ করা হয়েছে তা আদৌ সংবাদমাধ্যমের ভাষা নয়। এবিপি লাইভও এধরনের কোনও শব্দ প্রয়োগ করেনি। ভাইরাল ওই কার্ডের ভাষা এতটাই খারাপ যে, তা ছাপার যোগ্য নয়।

Continues below advertisement

ভুয়ো ছবি থেকে সাবধান...নীচে দেখুন

আমাদের অরিজিনাল কার্ডটি দেখুন এই লিঙ্কে 

এই ধরনের কোনও পোস্ট বা তথ্য এবিপি আনন্দের তরফে করা হয়নি। এবিপি আনন্দের সব খবরের আপডেট পেতে ফলো করুন এবিপি আনন্দের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ।

আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/abpanandaইনস্টাগ্রাম পেজ- https://www.instagram.com/abpanandatv/ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/abpanandatvএক্স পেজ- https://x.com/abpanandatv                                                         

আমাদের সমস্ত দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন।