এক্সপ্লোর

Eye Health: মোবাইলে সারাক্ষণ মুখে গুঁজে আপনার সন্তান? চোখে এক বিশেষ অসুখ হতে পারে বাচ্চাদের

Excessive Screen Time: কোভিড পরবর্তী সময়ে মায়োপিয়া - চোখের এই রোগ বিশ্বজুড়েই অনেক বেশি মাত্রায় দেখা দিচ্ছে। আর তা নিয়েই চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা।

Eye Health: সারাক্ষণ মোবাইল ঘাঁটেন? কিংবা মুখ গুঁজে বসে থাকেন ল্যাপটপে? স্ক্রিন টাইম যত বাড়বে ততই কমবে কাছের জিনিস দেখার ক্ষমতা। অর্থাৎ দৃষ্টিশক্তি কমজোর হবে। নানা ধরনের সমস্যা দেখা দেবে। বাচ্চাদের পাশাপাশি বড়দের ক্ষেত্রেও অতিরিক্ত স্ক্রিন টাইম অতীব ক্ষতিকর একটি বিষয়। বিভিন্ন ডিজিটাল ডিভাইস যেমন- স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার আপনার স্ক্রিন টাইম, অর্থাৎ এইসব ডিজিটাল ডিভাইসের স্ক্রিন দেখার সময় অনেক বাড়িয়ে দেবে। আর এর জেরেই মায়োপিয়া হওয়ার সম্ভাবনা বাড়বে। তরুণ প্রজন্মের উপর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছে, অল্প বয়সীদের মধ্যে দূরের জিনিস দেখার শক্তি দুর্বল হয়ে পড়বে স্ক্রিন টাইম বেশি থাকলে। একেই বলে মায়োপিয়া। দূরের জিনিস দেখতে অসুবিধা হয় এই রোগ থাকলে। ঝাপসা দেখা যায় দূরে থাকা জিনিস। 

কোভিড পরবর্তী সময়ে মায়োপিয়া - চোখের এই রোগ বিশ্বজুড়েই অনেক বেশি মাত্রায় দেখা দিচ্ছে। আর তা নিয়েই চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। আসলে কোভিডের সময় থেকেই অনলাইনে পড়াশোনার বিষয়টি জোরকদমে শুরু হয়েছে। বইয়ের বদলে পড়ুয়াদের চোখ থাকছে ফোন, ট্যাব, ল্যাপটপের স্ক্রিনে। এর ফলেও বাচ্চাদের ডিজিটাল ডিভাইসের স্ক্রিন দেখার সময় আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। এখন অবশ্য আগের মতোই স্কুলে গিয়ে পড়ুয়াদের স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু তাও অনেকটা জায়গা জুড়েই এখনও রয়ে গিয়েছে অনলাইনে মাধ্যমে পড়াশোনা করার অভ্যাস। 

বাচ্চাদের জীবনে অনলাইন পড়াশোনার ব্যাপারটা চালু হওয়ার পর থেকেই বাইরে বেরনোর সম্ভাবনা অনেক কমে গিয়েছে আগের তুলনায়। অনেকক্ষণ ডিজিটাল ডিভাইসের স্ক্রিন দেখলে চোখে শুধু মায়োপিয়া নয় আরও অনেক অসুবিধাই দেখা দিতে পারে। তবে বাচ্চাদের জীবন থেকে আপনি একদিনে সমস্ত ডিজিটাল ডিভাইস সরিয়ে দেবেন, এমনটা ভাবলে কিন্তু হবে না। আদতে এই ভাবনাচিন্তা যথেষ্টই অবাস্তব। হয়তো আপনি বাচ্চাকে মোবাইলে গেম খেলতে দেবেন না। ইউটিউবে ভিডিও দেখতে দেবেন না। টিভি দেখার ক্ষেত্রেও হাজারটা নিষেধাজ্ঞা রাখবেন। ল্যাপটপ, ট্যাবের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করতে চাইবেন। কিন্তু এইসব ভাবনার বাস্তবায়ন করা একপ্রকার অসম্ভব। কারণ যে বাচ্চাটি অনলাইনে পড়াশোন করে, তাকে তো ডিজিটাল ডিভাইসের স্ক্রিন দেখতেই হবে। 

তাহলে উপায় কী? বিশেষজ্ঞরা জানিয়েছেন, একদিনে একটি বাচ্চার জীবন থেকে আপনি যেমন সমস্ত ডিজিটাল ডিভাইস সরিয়ে স্ক্রিন টাইম কমিয়ে দিতে পারবেন না। তবে কয়েকটি পদক্ষেপ নিলে ধীরে ধীরে স্ক্রিন টাইম কমানো সম্ভব। আজকাল বাচ্চারা সেভাবে মাঠে খেলতে যায় না। প্রতিযোগিতার জীবনে সময়ও হয়ে ওঠে না ওদের। তাই এই ব্যাপারটা অভিভাবকদেরই খেয়াল রাখতে হবে। নিজের বাচ্চাকে মাঠে, খোলা আকাশের নীচে খেলতে পাঠান। সারাক্ষণ যেন বাচ্চা ঘরে বসে ফোন না ঘাঁটে। ফোনের স্ক্রিনে গেম না খেলে বাড়ির বাইরে গিয়ে খেলাধুলো করার পরামর্শ দিন ওদের। 

চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য কয়েকটি সহজ নিয়ম মেনে চলতে পারলে উপকার পাবেন আপনি 

২০-২০-২০ রুল - এই নিয়মে ২০ মিনিট স্ক্রিন দেখার পর ২০ সেকেন্ডের একটা বিরতি নিতে হবে। এই বিরতির সময় ২০ ফুট দূরের কোনও জিনিসকে দেখতে হবে। এছাড়াও বাড়ির বাইরে প্রতিদিন অন্তত ২ ঘণ্টা বাচ্চাদের সক্রিয় রাখুন। খেলাধুলো করতে পারলে সবচেয়ে ভাল। 

তথ্যসূত্র- আইএএনএস 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget