কলকাতা: বড়বাজারে ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বহুতল, মৃত এক বড়বাজারে ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ি। মৃত এক। গুরুতর আহত আরও এক। ৬ তলা বাড়িটিতে প্রায় দেড়শোটি অফিস ও দোকান রয়েছে। গতকাল সন্ধে পৌনে সাতটা নাগাদ বাড়ির পিছনের দিকে বারান্দার একাংশ ভেঙে পড়ে। ওইসময় ৬ তলার অফিসে ছিলেন ১৭ বছরের বিশাল মণ্ডল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন বছর ষাটের এক প্রৌঢ়। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হলেও, মালিক পক্ষ সেটির সংস্কার করেনি বলে ভাড়াটে ও দোকান মালিকদের অভিযোগ। মালিক পক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
