পুলওয়ামার বদলা, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এবার বিমান হামলা ভারতের, গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক জঙ্গি ঘাঁটি
ABP Ananda, Web Desk | 26 Feb 2019 09:02 AM (IST)
নয়াদিল্লি: পুলওয়ামা সন্ত্রাসের বদলা নিল ভারত। নিয়ন্ত্রণরেখা টপকে পাকিস্তানের বালাকোটে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল মিরাজ ২০০০ যুদ্ধবিমান। এএনআই সূত্রে খবর, ঘাঁটিগুলির ওপর ১০০০ কেজির বোমা ফেলা হয়েছে। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ভোর সাড়ে তিনটের সময় ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান এই অপারেশনে অংশ নেয়। এই আক্রমণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে পুলওয়ামা সন্ত্রাসের দায়িত্ব নেওয়া জঙ্গি গোষ্ঠী জৈশ ই মহম্মদের কন্ট্রোল রুম আলফা থ্রি। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রক এই আক্রমণের কথা স্বীকার করে নিয়েছে। তবে তাদের দাবি, পাক বায়ুসেনা দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভারতীয় বায়ুসেনা কিছু জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।