লখনউ: আর বছরের তিনেকের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যার ইতি ঘটবে। এমনটাই জানালেন রাজনাথ সিংহ। এদিন লখনউতে সিআরপিএফ শিবিরে র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)-এর ২৬ তম বার্ষিকী উদযাপন করার অনুষ্ঠান যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটা সময়ে দেশে মাওবাদী-অধ্যুষিত জেলার সংখ্যা ১২৬ ছিল। সেই সংখ্যা কমে বর্তমানে ১০-১২ দাঁড়িয়েছে। রাজনাথ যোগ করেন, সেই দিন আর দূরে নেই। সম্ভবত, ২-৩ বছরের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল হবে। আর এটা হবে আপনাদের সঙ্কল্প, সাহস ও কঠোর পরিশ্রমের জন্য। তিনি বলেন, মাওবাদী অঞ্চলে আপনারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আপনাদের অভিনন্দন। প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহত্তম সিআরপিএফ-এর একটি অঙ্গ হল র্যাফ। রাজনাথ জানান, এবছর ১৩১ জন মাওবাদীকে মেরেছে সিআরপিএফ। পাশাপাশি, ১,২৭৮ জনকে গ্রেফতার করেছে এবং ৫৮ জনকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
