Live Updates: সিএএ-এনআরসি: ১০ দিনে হাজারের বেশি সভা-সমাবেশ, ২৫০র বেশি জায়গায় সাংবাদিক বৈঠক, পাল্টা প্রচারে নামছে বিজেপি, কাল রামলীলায় ভাষণ প্রধানমন্ত্রীর

এই আইন ধর্মনিরপেক্ষতার ওপর ‘আঘাত’ বলেও দাবি করেন তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) দেশে কার্যকর হওয়া ‘উচিত নয়’, এমন অভিমত জানিয়েছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 21 Dec 2019 08:38 PM

প্রেক্ষাপট

জয়পুর: এবার বেশ কয়েকটি রাজ্যের পর রাজস্থানের কংগ্রেস সরকারও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তাদের রাজ্যে চালু করবে না বলে জানাল। রাজ্যের পরিষদীয় বিষয়কমন্ত্রী শান্তি ধারিওয়াল শনিবার সাংবাদিকদের বলেন, রাজ্যে আমরা...More

এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ, কাল রাজঘাটে ৬ ঘণ্টার ধর্না কংগ্রেসের, থাকবেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে সারা দেশে তীব্র বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী বিবৃতি দিয়ে বিতর্কিত আইনটি সমর্থন করলেন। সিএএ বিরোধী বিক্ষোভে সবচেয়ে অশান্ত উত্তরপ্রদেশ, যেখানে মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে ইতিমধ্যেই। অশান্তির আগুন ছড়াচ্ছে অন্যত্রও। তার মধ্যেই বিবৃতিতে এই আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের দাবি মানা হয়েছে বলে জানানো হয়েছে। ‘যে সংখ্যালঘুদের কথা ভুলে যাওয়া হয়েছিল, তাদের পাশে দাঁড়ানোয়, ভারতের সভ্যতার মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরায় ও ‘ধর্মীয় কারণে অত্যাচার এড়াতে পালিয়ে আসা উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয় দেওয়ায়’ সংসদকেও ধন্যবাদ জানিয়েছেন এই বিদ্বজ্জনেরা।