উত্তরাখণ্ডে গতকাল তুষারধসের পর থেকে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ ১৭০ জন। উদ্ধারকার্য চালাচ্ছে সেনাবাহিনী, আইটিবিপি ও এসডিআরএফ। আজ ফের চামোলি যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। তিনি উদ্ধারকার্যের বিষয়ে খোঁজ নেন।
Uttarakhand Glacier Collapse LIVE: তপোবন সুড়ঙ্গে আজও সারারাত ধরে চলবে উদ্ধারকার্য, জানাল আইটিবিপি
Uttarakhand Chamoli Glacier Collapse LIVE Updates: উত্তরাখণ্ডে গতকালের বিপর্যয়ের পর আজও জোরকদমে চলছে উদ্ধারকার্য।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 08 Feb 2021 04:14 PM
প্রেক্ষাপট
চামোলি: উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ভেঙে তুষারধসে বিপর্যয়ের পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। চামোলি জেলার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে। সেনা ও বায়ুসেনা ছাড়াও উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি ও...More
চামোলি: উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ভেঙে তুষারধসে বিপর্যয়ের পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। চামোলি জেলার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে। সেনা ও বায়ুসেনা ছাড়াও উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্তত ১৭০ জন নিখোঁজ বলে দাবি আইটিবিপি-র। উত্তরাখণ্ডে এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে মাথাচাড়া দিয়েছে রাজনৈতিক বিতর্কও। বিজেপি নেত্রী উমা ভারতীর দাবি, তিনি অনেক আগেই উত্তরাখণ্ডে জলবিদ্যুত্ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছিলেন। অথচ তাঁর কথা কেউ শোনেনি।উত্তরাখণ্ডে বিপর্যয়ের প্রেক্ষিতে এক বার্তায় রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, তারা উদ্ধারকাজে যে কোনওরকম সাহায্যের জন্য প্রস্তুত। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।গতকাল সকালে জোশীমঠের কাছে নন্দাদেবী হিমবাহ ভেঙে তুষার আর কাদাগোলা জলের তোড়ে ভেসে গেছে একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত তপোবন বিষ্ণুগড় জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ। ওই প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
উত্তরাখণ্ডের লতা গ্রামের বেস (অস্থায়ী হেলিপ্যাড) ও কন্ট্রোল স্টেশন থেকে যুগাজু ও জুওয়াগওরের গ্রামগুলিতে ১০০ ব্যাগভর্তি খাদ্যদ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন আইটিবিপি-র ৮ ব্যাটালিয়নের জওয়ানরা। ধৌলিগঙ্গার বানের জেরে গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।