Air India: ফের গন্ডগোল এয়ার ইন্ডিয়ার বিমানে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সম্প্রতি বসিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে এক মুখপাত্র জানিয়েছেন, বিমানের বাঁদিকের ফুয়েল কন্ট্রোল সুইচ দু'বার 'রান' পজিশনে থাকতে পারেনি এবং বিমানের ইঞ্জিন চালু হওয়ার সময় ওই সুইচ 'কাটঅফ' পজিশনে চলে যায়। এরপরেই গ্রাউন্ডেড করা হয়েছে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। জানা গিয়েছে, সোমবার হিথরো থেকে বেঙ্গালুরুর এসেছিল এআই ১৩২ বিমানটি। 

Continues below advertisement

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পাইলটরাই প্রথম ফুয়েল কন্ট্রোল সুইচের এই সমস্যার কথা জানান। তারপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাউন্ডেড করা হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ফ্লাইট এআই ১৩২.

 জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার যে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি বসিয়ে দেওয়া হয়েছে তার বাঁদিকের ফুয়েল কন্ট্রোল সুইচ 'রান' পজিশনে থাকতে পারেনি, তাও আবার ২ বার। আর ইঞ্জিন চালু হওয়ার সময় ফুয়েল কন্ট্রোল সুইচ সরে যায় 'কাটঅফ' পজিশনে। বিমানের এক পাইলট প্রথম এই সমস্যার কথা জানান। তিনি সন্দেহ করেন, ফুয়েল কন্ট্রোল সুইচে কিছু ত্রুটি রয়েছে। দ্রুত সেই সমস্যার কথা জানান পাইলট। তারপরই সিদ্ধান্ত নেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই নির্দিষ্ট বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে। যাঁরা এই বোয়িং তৈরি করেছিলেন, তাঁদের সমস্যা খতিয়ে দেখার জন্য নিযুক্ত করাও হয়েছে গুরুত্ব দিয়ে। 

ডিজিসিএ- কেও জানানো হয়েছে পুরো বিষয়টি। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ সমস্ত বোয়িং ৭৮৭ এয়ারক্র্যাফটের ফুয়েল কন্ট্রোল সুইচ খতিয়ে দেখেছে। তবে কোনও সমস্যা পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ডিজিসিএ- এর তরফেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। যাত্রীদের নিরাপত্তাই যে এয়ার ইন্ডিয়ার আগে সবার আগে অগ্রাধিকার পায়, সেকথাও জানানো হয়েছে এয়ারলাইন্সের তরফে।