বাঁকুড়া: মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা শর্মা খুনের ঘটনায় বাঁকুড়া আদালতে দোষী সাব্যস্ত উদয়ন দাস। যাবজ্জীবনের সাজা আদালতের। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ভোপালের গোবিন্দপুরা থানার সাকেতনগরে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার দেহাবশেষ। পুলিশ জানায়, ২০১৬-র ২৭ ডিসেম্বর রাতে খুন হন আকাঙ্ক্ষা। বচসার জেরে তাঁকে গলা টিপে খুন করে প্রেমিক উদয়ন দাস। মৃতদেহ রাখা হয় লোহার বাক্সে। পরে এর উপর কংক্রিটের গাঁথনি তুলে দেয় উদয়ন। জেরায় পুলিশ জানতে পারে, প্রেমিকাকে খুনের আগে নিজের বাবা ও মাকেও খুন করে ভোপালের বাড়ির বাগানে পুঁতে দেয় ওই যুবক। ভোপাল থেকে গ্রেফতার হয় উদয়ন। ৭ ফেব্রুয়ারি তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। সেই থেকে জেলেই ছিল তিনটি খুনে অভিযুক্ত উদয়ন। ৩০ এপ্রিল চার্জশিট পেশ করে পুলিশ। গতকাল উদয়নকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া আদালত।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
