এক্সপ্লোর

Ayodhya Murder : অযোধ্যায় নির্ভয়াকাণ্ডের ছায়া, দলিত তরুণীকে পাশবিক অত্যাচার, ধর্ষণ করে খুন

Ayodhya Dalit Girl Rape And Murder : শ্রীরাম ও সীতাদেবীকে নাম নিয়ে ওই  সমাজবাদী পার্টির নেতা বলেন,  কীভাবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হতে পারে?

অযোধ্যা : কর্মক্ষেত্রে, শহরের নামকরা হাসপাতালে, ডিউটিরত অবস্থায় এক চিকিৎসকের ধর্ষিত হয়ে মৃত্যু। সারা দেশে আন্দোলনের ঢেউ তুলেছিল কলকাতার আর জি কর মেডিক্যালের ঘৃণ্য অপরাধের ঘটনা। সেই ঘটনায় বারবার উঠে এসেছে দিল্লির নির্ভয়াকাণ্ডের কথা। প্রতিবাদীদের কণ্ঠে শেনা গিয়েছে হাথরাস থেকে কামদুনি কাণ্ডের কথা। নাহ্, লক্ষ লক্ষ মানুষের গর্জে ওঠা যে অপরাধমনস্কদের মনে এতটুকু ভয় ধরাতে পারেনি, প্রমাণ করল অযোধ্যার দলিত কন্যার ভয়াবহ মৃত্যুর ঘটনা। 

নির্ভয়াকাণ্ডের ছায়া এবার অযোধ্যায়। দলিত তরুণীকে ধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে, হাত-পা ভেঙে, চোখ উপড়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। ২২ বছরের দলিত তরুণী বৃহস্পতিবার সন্ধেয় ভাগবত পাঠ শুনতে গিয়েছিলেন। রাত ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায়, পরিবারের লোকজন খুঁজতে বেরোন। পরের দিন গ্রামের অদূরে নালা থেকে উদ্ধার হয় তরুণীর হাত-পা বাঁধা বিবস্ত্র দেহ। সে দেহ ছিল ক্ষতবিক্ষত, ভয়াবহ। কিন্তু পুলিশের দাবি, ঘরে বোনের সঙ্গে ঘুমোচ্ছিলেন ওই তরুণী, আচমকা দেখা  যায় তিনি নিখোঁজ। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে। 

অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচা-আকচি। রবিবার সাংবাদিক বৈঠকে কেঁদে ভাসান সমাজবাদী পার্টির ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। তাঁর সংসদীয় এলাকায় পড়ে অযোধ্যা। বিচার না পেলে সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথাও বলেন অবধেশ। যোগী সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ। অযোধ্যা রাম জন্মভূমি বলে প্রসিদ্ধ। তাই শ্রীরাম ও সীতাদেবীকে নাম নিয়ে ওই  সমাজবাদী পার্টির নেতা বলেন,  কীভাবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হতে পারে? ইতিহাস কি বলবে? অন্যদিকে অবধেশ প্রসাদের এই কান্নাকাটিকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ। 

অযোধ্যা রাম জন্মভূমি বলে প্রসিদ্ধ। তাই শ্রীরাম ও সীতাদেবীকে নাম নিয়ে ওই  সমাজবাদী পার্টির নেতা বলেন,  কীভাবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যায় এমন জঘন্য অপরাধ সংঘটিত হতে পারে? ইতিহাস কী বলবে? তিনি অযোধ্যায় আরও এক দলিত কন্যার যৌন নিপীড়নের ঘটনার উল্লেখ করেন, যেখানে অভিযুক্ত  সমাজবাদী পার্টির স্থানীয় এক নেতাই।যোগী বলেন, এই ঘটনার তদন্ত হলে নিশ্চয়ই দেখা যাবে, 'সমাজবাদী পার্টির কোনও না কোনও জন্তুর এর সঙ্গে যোগ আছে'।  

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, তার দল এই অমানবিক ঘটনায় আহত। তাঁর দাবি , এটি বিজেপি সরকারের আমলে দলিত শ্রেণির উপর অত্যাচারের আরও একটি ঘটনা।  

অবধেশ প্রসাদ সাংসদ নির্বাচিত হওয়ায় বুধবার উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা আসনে উপনির্বাচন সামনেই। তার আগে অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। 

 

সেরা শিরোনাম

News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
Crime News: প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী
প্রেমিকার ভাড়া বাড়িতেই স্ত্রী'কে খুনের পরিকল্পনা, বিয়ের তিনমাসের মধ্যেই তরুণীকে গুলিতে শেষ করলেন স্বামী
Baruipur News: বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত
বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভিডিও

Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩
Baruipur News :বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget