এক্সপ্লোর

Bangladesh Protest : হাসিনার এ দেশে আসার জল্পনা, ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট, BSF এর তরফে বিরাট পদক্ষেপ

BSF issues high alert : বিএসএফের ডিজিও কলকাতায় এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিএসএফের এক সিনিয়র অফিসার। 

 কলকাতা : বাংলাদেশের ( Bangladesh Protest ) আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। দেশ ছেড়েছেন হাসিনা ( Sheikh Hasina ) । বাংলাদেশের ক্ষমতার রাশ এখন সেনাপ্রধানের হাতে।  এই পরিপ্রেক্ষিতে ভারত-বাংলাদেশ ( Bharat - Bangladesh ) সীমান্তে হাই অ্যালার্ট জারি করল বিএসএফ।  সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে এএনআই।  বিএসএফের ডিজিও কলকাতায় এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিএসএফের এক সিনিয়র অফিসার। 

পশ্চিমবঙ্গ বাংলাদেশের এক্কেবারে কাছাকাছি রয়েছে। এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের নদী-সীমান্তও রয়েছে। তাই যাতে সেখান দিয়ে কোনওরকম ভাবেই অশান্তি না ছড়ায়, তাই নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফকে সতর্ক করা হয়েছে। যাতে কোনও গণ্ডগোলের পরিস্থিতি তৈরি না হয়।  

আইএএনএস সূত্রে খবর, ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে বাংলাদেশে যাওয়া লরি চালকদের ভারতে ফিরিয়ে এনেছে বিএসএফ । পেট্রাপোল সীমান্ত থেকে ৫০০ মিটার দূরেই সবাইকে থামানো হচ্ছে এবং বিএসএফ রয়েছে সতর্ক। 

আগেই  ভারতের বিদেশমন্ত্রকের তরফে ভারতীয়দের সাবধান করা হয়েছিল। এখনই যেন ভারতের কোনও নাগরিক বাংলাদেশে না যায়, তার জন্য় নির্দেশ জারি করা হয় বিদেশমন্ত্রকের তরফে।  যে ভারতীয় নাগরিকরা এখন বাংলাদেশে রয়েছেন, তাঁদের অতি সাবধানে থাকতে বলা হয়েছে। ভারতীয়দেক বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে। 

সুরক্ষা নিশ্চিত করতে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে দেশ। সেখানে থাকা ভারতীয়দেরও হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

বাংলাদেশে তুমুল অশান্তির মধ্যেই দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।  দুপুর দেড়টার সময় সেনার তরফে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলা হয়। দুপুর আড়াইটের সময় পদত্যাগ করে দেশ ছাড়েন হাসিনা। তারপরই বিমানে রওনা দেন তিনি। প্রথমে জল্পনা ছিল তিনি ভারতে আসছেন। কিন্তু ভারতে কোথায় ? আদৌ কি ভারতেই নামবেন হাসিনা ? সেদিকে নজর সারা বিশ্বের। 

বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর ছিল, ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন শেখ হাসিনা। তারপর  জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। তিনি বলেন, আপাতত দায়িত্ব হাতে নিচ্ছেন তারা। ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। প্রথম আলো অনুসারে, জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।’

 অন্যদিকে বাংলাদেশে অশান্তি এখনও প্রশমিত হয়নি। সোশ্যাল মিডিয়া চালু হয়েছে, ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু পরিবেশ শান্ত হয়নি। ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবর রহমনের মূর্তি। প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। 
ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা করা হয়েছে। সেই বাড়িতে আগুন লাগানো হয়েছে।  

আরও পড়ুন :

বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা, হাসিনা দেশ ছাড়ার পরই ভাঙা শুরু মুজিবরের মূর্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget