এক্সপ্লোর

বাঁকুড়ার পর নদিয়া, বীরসা মু্ণ্ডার মূর্তি ঘিরে ফের রাজনৈতিক তরজা

বাঁকুড়া ও নদিয়ায় বীরসা মুণ্ডার মূর্তি নিয়ে রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় বিতর্কিত মূর্তিটিকে ফের বীরসা মুণ্ডার বলেই দাবি করেছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নদিয়ার ধানতলায় বীরসা মুণ্ডার মূর্তি উদ্বোধন ঘিরে তরজায় জড়িয়েছে দুই দল।

কলকাতা: বাঁকুড়া ও নদিয়ায় বীরসা মুণ্ডার মূর্তি নিয়ে রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় বিতর্কিত মূর্তিটিকে ফের বীরসা মুণ্ডার বলেই দাবি করেছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নদিয়ার ধানতলায় বীরসা মুণ্ডার মূর্তি উদ্বোধন ঘিরে তরজায় জড়িয়েছে দুই দল। জন্ম-জয়ন্তীতেও রাজনীতির আবর্তে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডা! ফের মূর্তি বিতর্কে সরগরম বাঁকুড়া। মূর্তি কার? বীরসা মুণ্ডা না কোনও আদিবাসী শিকারির? গত ৬ নভেম্বর বাঁকুড়ায় কার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? বিতর্কের শুরু থেকেই বিজেপির দাবি, মূর্তিটি বীরসা মুণ্ডারই। কিন্তু, আদিবাসী সমাজের একাংশ দাবি করে মূর্তিটি আসলে আদিবাসী শিকারির। তাৎপর্যপূর্ণ রবিবার বীরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে পুয়াবাগানে আদিবাসী সমাজের প্রতিনিধিদের দিয়ে মূর্তিতে মাল্যদান করায় বিজেপি। বাঁকুড়ার আদিবাসী সমাজের প্রতিনিধি সন্তোষ মাণ্ডি বলেছেন, ‘মূর্তিটি বিরসা মুণ্ডার।’ মূর্তি-বিতর্কে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের তরজা। বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, ‘বিরসা মুণ্ডার জন্মদিনে বিজেপি আবারও তাঁকে অপমান ও পদদলিত করল। পুয়াবাগান মোড়ের শিকারীর মূর্তিকে বিরসা মুণ্ডা বলে প্রতিষ্ঠিত করতে বিজেপি সাংসদ ফের ওই মূর্তিতে মালা দিলেন।’ অন্যদিকে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলছেন, ‘যাঁরা এই মুর্তি বিরসা মুণ্ডার নয় বলে দাবি করছেন, তাঁরা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন।’ এদিনই নদিয়ার ধানতলায় কামালপুর পঞ্চায়েতের হলদিপাড়া গ্রামে বীরসা মুণ্ডার মূর্তি উদ্বোধন করেন রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার। তা নিয়েও তৃণমূল আর বিজেপির মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। এদিন স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে ট্যুইট করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget