এক্সপ্লোর

North 24 Parganas: বারাসাতে পুরভোটের আগে দেওয়াল দখল করছে, মুছতে বাধ্য করছে তৃণমূল, অভিযোগ বিজেপি-র

BJP vs TMC in Barasat: পুরভোটের আগে দেওয়াল দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত বারাসাতের বিধান পার্কে। গেরুয়া শিবিরের অভিযোগ, জোর খাটিয়ে তাঁদের দেওয়াল দখল করছে তৃণমূল। অভিযোগে আমল দিতে নারাজ শাসক শিবির।

সমীরণ পাল, বারাসাত: দেওয়াল কার দখলে থাকবে? তৃণমূল না বিজেপি? রাজ্যের শতাধিক পুরসভার বকেয়া ভোট ঘোষণার আগেই এবার উত্তর ২৪ পরগনার বারাসাতে দেওয়াল লিখন নিয়ে সংঘাতে জড়াল তৃণমূল আর বিজেপি।

বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক এলাকায় দেখা গিয়েছে এই ছবি। সম্প্রতি এখানে কয়েকটি দেওয়ালে, দলের প্রতীক আঁকতে শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট কয়েকটি দেওয়ালে তাঁরা প্রচার চালিয়ে আসছেন। অথচ জোর খাটিয়ে বিজেপি-র জন্য নির্দিষ্ট সেই দেওয়ালও দখল করে নিচ্ছে তৃণমূল। অভিযোগ, রবিবার বিজেপি কর্মীদের দেওয়ালে আঁকা পদ্ম প্রতীক মুছে ফেলতে বাধ্য করা হয়েছে। বাধা দেওয়ায় ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। উল্টে বিজেপিই তাদের দেওয়াল দখল করে নেয়, পাল্টা দাবি তৃণমূলের। 

বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি সহ সভাপতি মিলন বিশ্বাসের অভিযোগ, ‘এসে বলছে, আমাদের দেওয়াল, সব মোছ। আমরা গত তিনটি নির্বাচন ধরে লিখে আসছি। ওরা লোকবল নিয়ে মুছতে বাধ্য করল। আমাদের দিয়েই মুছিয়েছে। সবই যদি ওরা নেবে, আমরা লিখব কোথায়?’

বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বারাসাত শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরুণ ভৌমিকের দাবি, ‘দেওয়াল কিন্তু কারও পার্টিকুলার দেওয়াল কখনও হয় না। নির্বাচন আসে। তার আগে প্রতিটি রাজনৈতিক দল সাইট ফর করতে নামে। প্রতি বছর একটা দেওয়ালে লিখি বলে দাবি করা, এটা কোনও দাবি নয়।’

গত পুরভোটে ৩৫ ওয়ার্ডের বারাসাত পুরসভা দখল করেছিল তৃণমূল। পুরবোর্ডের মেয়াদ ফুরনোর পর থেকে প্রশাসক বসিয়ে কাজ চলছে। ২৭ ফেব্রুয়ারি শতাধিক পুরসভায় বকেয়া ভোট করাতে চায় রাজ্য সরকার। আদালতে তেমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটের দিনক্ষণ নিয়ে এই জল্পনার মধ্যেই এবার দেওয়াল দখল নিয়ে শাসক-বিরোধীর সংঘাত শুরু হল বারাসাতে। এই অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget