এক্সপ্লোর

দার্জিলিঙে বিস্ফোরণ, গুরুঙ্গদের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা, রাজনৈতিক তরজা

দার্জিলিঙ: কখনও পুলিশ কিয়স্কে আগুন। কখনও পর্যটনস্থলে আগুন। কখনও সরকারি অফিসে আগুন। কখনও আবার পুলিশের উপর হামলা। এভাবেই প্রায় দু’মাস ধরে জ্বলার পর পাহাড় নিয়ে যখন আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা চলছে, তখন পাহাড়ে ভয়াবহ বিস্ফোরণ! পুলিশ প্রাথমিকভাবে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বকেই সন্দেহের তালিকায় রাখছে! তারা মনে করছে, বিস্ফোরণের জন্য গুরুং ও তাঁর সঙ্গীসাথীরা দায়ী। সূত্রের খবর, পুলিশ মনে করছে এই বিস্ফোরণের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, বিমল গুরুঙ্গ, প্রবীণ সুব্বা ও প্রকাশ গুরুঙ্গের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা রুজু হয়েছে। পাশাপাশি, এই তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও দেওয়া হয়েছে। বিস্ফোরক আইনের পাশাপাশি নাশকতার জন্য ইউএপিএ-র ৪টি ধারা প্রয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পাহাড়ে অশান্তির নেপথ্যে জঙ্গিযোগের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, দার্জিলিঙের এই বিস্ফোরণ যদি দিনের বেলায় হত, তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। চকবাজার যেহেতু জনবহুল এলাকা, সেখানে প্রচুর বাড়ি ও দোকান রয়েছে, তাই ব্যাপক সংখ্যায় প্রাণহানি হতে পারত! কিন্তু বিস্ফোরণ হল মাঝরাতে। এলাকা যখন শুনশান। পাহাড়ে বিস্ফোরণের ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করলেও, বিবৃতি জারি করে বিমল গুরুঙ্গ প্রশ্ন তুলেছেন, মাঝরাতে শহরের প্রাণকেন্দ্রে কীভাবে বিস্ফোরণ হল, সেটাই আমরা বুঝতে পারছি না! কারণ, বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটারের মধ্যেই দার্জিলিং সদর থানা। ১০০ মিটারের মধ্যে ডেপুটি পুলিশ সুপারের অফিস। তাই আমাদের দাবি, এনআইএ অফিসারদের রেখে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হোক। মোর্চার দাবি, গোর্খাল্যান্ড আন্দোলনকে বানচাল করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিরোধীরা অবশ্য পাহাড় ইস্যুতে তৃণমূল সরকারের সমালোচনায় সরব। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে এদিন সুর কিছুটা নরম করে রাজ্য সরকারের সঙ্গে কার্যত আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে মোর্চা। যে রাতে চকবাজারে বিস্ফোরণ হল, তাৎপূর্যপূর্ণভাবে সেই রাতেই লেবংয়ে মোর্চার দলীয় অফিসে আগুন লাগানো হয়েছে। দুটি ঘটনার যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
LPG Tanker Fire: চোখের পলকে আগুনের গোলা! টোল প্লাজায় আছড়ে পড়ল LPG ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫
চোখের পলকে আগুনের গোলা! টোল প্লাজায় আছড়ে পড়ল LPG ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫
GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'
Dhruv Rathee : 'মদ-মাংস খেতেন রাম-সীতা-কৃষ্ণ' ... ধ্রুব রাঠির বিতর্কিত ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল্লি আদালতের
'মদ-মাংস খেতেন রাম-সীতা-কৃষ্ণ' ... ধ্রুব রাঠির বিতর্কিত ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল্লি আদালতের

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget