এক্সপ্লোর

‘বঙ্গধ্বনি’ প্রচারে শুভেন্দু অনুগামীকে ঘিরে বিশৃঙ্খলা, প্রকাশ্যে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব

এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাকে ঘিরে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।

হলদিয়া: ‘বঙ্গধ্বনি’ প্রচার ঘিরে পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হলদিয়া পুরসভার চেয়ারম্যানের বক্তৃতা চলাকালীন দলীয় কর্মীদের বিক্ষোভ। শুভেন্দু অনুগামী বলে পরিচিত হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক। ঘটনায় শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন চেয়ারম্যান। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে শুক্রবার থেকে সূচনা হয়েছে নতুন কর্মসূচি ‘বঙ্গধ্বনি’-র। আর সেই কর্মসূচিতে এবার ফের প্রকাশ্য তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি।  হলদিয়ায় ‘বঙ্গধ্বনি’-র প্রচার সভায় তৃণমূল কর্মীদের তুমুল বিশৃঙ্খলার ছবি সামনে এল। শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত পুরসভার চেয়ারম্যানকে কটুক্তি করেন দলের কর্মীরা। জানা গিয়েছে, হলদিয়ায় সেই কর্মসূচির প্রচারে সুতাহাটা থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের পর মঞ্জুশ্রী মোড়ে দলীয় সভা হয়। সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়। দুর্নীতির অভিযোগে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন পুরপ্রধান শ্যামল আদক। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধাংশু মণ্ডল, সহ সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, যুব সভাপতি আসগর আলি সহ অন্যান্য নেতার। দেবপ্রসাদ মণ্ডল বলেন, শ্যামল আদক শুভেন্দু অনুগামী বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। তাই সাধারণ কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এই নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি পুরপ্রধান। তবে তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করার জন্য এমন পরিবেশ তৈরি করা হয়। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন তিনি। এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাকে ঘিরে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এরা নিজেরাই গণ্ডগোল করে শেষ হয়ে যাবে। মানুষ সব বুঝতে পারছে। ২০২১-এ বিজেপি ক্ষমতায় আসবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে রাজ্য-রাজনীতিতে। তার মধ্যে তাঁর অনুগামী বলে পরিচিত পুরপ্রধানকে হেনস্থার ঘটনা তৃণমূল শিবিরের অস্বস্তি বাড়াবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget