এক্সপ্লোর

পাকিস্তানের আবহাওয়ায় টিকতে পারবে কি, পঙ্গপাল নিধনে চিনের এক লাখ ‘হাঁস-সৈন্য’ পাঠানো ঘিরে সংশয়

চিন ‘সুখ-দুঃখের বন্ধু’ পাকিস্তানকে পঙ্গপালের উপদ্রব থেকে বাঁচাতে এক লাখ হংস-সৈন্য পাঠাবে বলে খবর সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে

বেজিং: চিন ‘সুখ-দুঃখের বন্ধু’ পাকিস্তানকে পঙ্গপালের উপদ্রব থেকে বাঁচাতে এক লাখ হংস-সৈন্য পাঠাবে বলে খবর সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। খবরটা বেরিয়েছিল 'নিংবো ইভনিং নিউজ'-এ। গত দুদশকে নাকি এর আগে কখনও  এখনকার মতো পঙ্গপালের দল আগ্রাসন চালায়নি পাকিস্তানে। তাই চিনের হংস-বাহিনীর পাঠানোর সিদ্ধান্তের খবর বেরতেই ভাইরাল হয়। চিনের ওয়েইবো সোশ্যাল মিডিয়ায় ৫২০ মিলিয়ন লোক দেখে ফেলে। কমেন্টসে ছেয়ে যায় প্ল্য়াটফর্ম।

দু দশক আগে চিনে পাকিস্তানের মতো হানা দিয়েছিল ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল, উত্তর পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে। তখন নাকি হাঁস নামিয়েই পঙ্গপাল দমন করেছিল চিন। কারণ, পঙ্গপাল সমেত হরেক পোকামাকড় খেয়েই ওই হাঁস বাহিনী পেট ভরায়। কিন্তু যা চিনে চলতে পারে, তা কি পাকিস্তানেও চলবে,  পাকিস্তানের আবহাওয়া কি হংস-বাহিনীর পক্ষে উপযুক্ত? এমনই ইঙ্গিত চিনের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঝাং লংয়ের কথায়। ঝাংয়ের যুক্তি, হাঁসেরা জলের ওপর নির্ভরশীল, কিন্তু পাকিস্তানের মরু অঞ্চলে তাপমাত্রা খুবই বেশি। পাকিস্তানের এমন আবহাওয়ায় হাঁস-বাহিনী টিঁকতে পারবে কি, এমনই সংশয় তাঁর যুক্তিতে। পাকিস্তানকে পঙ্গপাল মোকাবিলায় সাহায্য করতে পাঠানো চিনা বিশেষজ্ঞদের দলের সদস্য ছিলেন ঝাং। ফলে তাঁর বক্তব্য ফেলে দেওয়ার নয়। তিনি হাঁস না পাঠিয়ে বরং রাসায়নিক বা জৈব কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। পূর্ব আফ্রিকা, ভারতে বিধ্বংসী ভূমিকায় নেমেছে  পঙ্গপাল বাহিনী। ওরা বাতাসের শক্তিতে দিনে ৯০ মাইল পর্যন্ত উড়তে পারে, দিনে ৩৫ হাজার মানুষের সমান খাবার খায়। ‘নিংবো ইভনিং নিউজ’ চিনেরই ঝেজিয়াং প্রাদেশিক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের গবেষক লু লিঝিকে উদ্ধৃত করে জানিয়েছিল, কীটনাশকের তুলনায় পরিবেশের কম ক্ষতি হতে পারে হাঁসের ব্যবহারে, খরচও কম। তাঁর যুক্তি ছিল, হাঁস বাহিনী দল বেঁধে থাকে। তাই মুরগির চেয়ে ওদের সামলানো  সহজ। তাছাড়া একটা মুরগি দিনে মাত্র ৭০টা পঙ্গপাল খায়, সেখানে দিনে ২০০-র বেশি পঙ্গপাল খেয়ে নেয় একটা হাঁসই। শেষ পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কথা মেনে হংস-বাহিনী পাঠানোর প্রস্তাব থেকে চিন পিছু হঠে কি না, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

ভিডিও

Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget