এক্সপ্লোর

Sonia Gandhi Corona : ফের করোনা আক্রান্ত সনিয়া গান্ধী

Congress : প্রোটোকল মেনে কংগ্রেসের সভানেত্রী থাকবেন আইসোলেশনে। গত জুন মাসের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী।

নয়াদিল্লি : ফের করোনা আক্রান্ত সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রোটোকল মেনে কংগ্রেসের সভানেত্রী থাকবেন আইসোলেশনে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ যে খবর জানিয়েছেন। প্রসঙ্গত, গত জুন মাসের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও পরে শরীরের বিভিন্ন প্যারামিটার খারাপ হওয়ায় বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে।

করোনা আক্রান্ত হওয়ার ঠিক আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) তাঁকে তলব করেছিল ইডি। কোভিডে আক্রান্ত হওয়ার জেরে প্রথমে নির্ধারিত দিনে হাজির হতে না পারলেও সুস্থ হওয়ার পরে বার তিনেক ইডি-র দীর্ঘ জেরার মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী।

 

 

প্রসঙ্গত, দেশে করোনা-গ্রাফের (Corona) ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৫৬১। এদিকে, দেশে দৈনিক করোনার পজিটিভিটি রেট এই মুহূর্তে ৪.৩৬ শতাংশ। আর সাপ্তাহিক করোনা পজিটিভিটি রেট ৪.৭৯ শতাংশ।

যদিও গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৩৯ হাজার ৩৭২। 

দেশে এখনও পর্যন্ত ৮৭.৯৯ কোটি করোনা পরীক্ষা হয়েছে। এদিকে দেশে এখনও পর্যন্ত ২০৭.৭১ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী ৩.৯৭ কোটিকে দেওয়া হয়েছে ভ্যাকসিন।

ন্যাশনাল হেরাল্ড মামলা- ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামে যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, তাদের বাজারে ৯০ কোটি টাকা ঋণ ছিল। যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। ২০০৮ সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। তখন সেই সংস্থাকে মাত্র ৫০ লক্ষ টাকায় অধিগ্রহণ করে কংগ্রেস প্রভাবিত ‘ইয়ং ইন্ডিয়ান’। এরপরে ৯০ কোটি টাকার ঋণ মকুব করে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এরপরই সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতারণা, বেআইনিভাবে সম্পত্তি হস্তগত-সহ একাধিক অভিযোগে মামলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget