এক্সপ্লোর

'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...

অভিনেতার এই বক্তব্যকে অনেকেই শুধুমাত্র সমাজসেবার আহ্বান হিসেবে নয়, সম্ভাব্য রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবেও দেখছেন।

দক্ষিণী সিনেমার তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। সম্প্রতি অভিনেতা থালাপতি বিজয় ( Thalapathy Vijay) রাজনৈতিক দল গঠন করেই বিরাট সাড়া ফেলে দিয়েছেন। তিনি সক্রিয় রাজনীতিতে নাম লেখানোর পর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়ে যায়।  সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিজয়। তিনি এখন ভারতের সিনেমা জগতে ও একই সঙ্গে রাজনীতিতে এক প্রভাবশালী নাম ! এই আবহেই এবার আরেক দক্ষিণী সুপারস্টারের  একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি বিজয়ের পথেই হাঁটতে চলেছেন সুপারস্টার ধনুষ ( Dhanush ) ?

কোন বক্তব্য নিয়ে এত জল্পনা ? 

সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের অনুরাগীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ধনুষ বলেন, "এত মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে। এই ঐক্যের মধ্যে বিরাট শক্তি রয়েছে। এই শক্তিকে শুধু অডিও লঞ্চ বা ফ্যান মিটেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। নিজেদের এলাকার মানুষ, আশপাশের পরিবারগুলোর পাশে দাঁড়ান। যতটা সম্ভব সাহায্য করুন। আমি চাই, আপনাদের নিয়ে আরও গর্ব করতে।" ধনুষের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় রাজনৈতিক জল্পনা। অনেকেই মনে করছেন, সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তা দিয়ে অভিনেতা ভবিষ্যতের রাজনৈতিক ইনিংসের ইঙ্গিত দিলেন।

বিজয়ের পর এবার ধনুষ?

অভিনেতা বিজয় ( Thalapathy Vijay ) রাজনীতিতে প্রবেশের পর থেকেই তামিল সুপারস্টারদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। সেই কারণেই ধনুষের এই বক্তব্যকে অনেকেই শুধুমাত্র সমাজসেবার আহ্বান হিসেবে নয়, সম্ভাব্য রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবেও দেখছেন। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লেখেন, "Looks like the queue for politics is getting longer. Everyone seems to think, 'If Thalapathy Vijay entered politics, why not me?" অর্থাৎ, ভক্তদের মনে হচ্ছে, এটা তিনি রাজনীতিতেই আসতে চাইছেন। আর সকলেই এই বিষয়ে বিজয়ের উপমাই দিচ্ছেন। আরেক নেটিজেনের মন্তব্য, রাজনীতিতে আপনাকে স্বাগত ধনুষ। তামিলনাডুর মানুষ একজন শিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ, সাহসী কণ্ঠ চায়। কেউ কেউ মনে করছেন, ধনুষের নতুন দল গঠন করতে আর দেরি নেই। যদিও ধনুষ নিজে এখনও পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফলে আপাতত সবটাই জল্পনার পর্যায়েই রয়েছে।

এদিকে সম্প্রতি Captain Miller ছবিতে অভিনয়ের জন্য ধনুষ  বিশেষ সম্মান পেয়েছেন। পাশাপাশি তাঁর পরিচালিত রায়ান ( Raayan ) জিতেছে সেরা তামিল ছবির সম্মান ( Best Tamil Film-এর National Award ) তবে এই পুরস্কার ঘোষণার পরেও সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে Raayan-কে সেরা তামিল ছবি হিসেবে বেছে নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এ বছর আরও কয়েকটি তামিল ছবি এই সম্মানের দাবিদার ছিল।

তবে ধনুষের সাম্প্রতিক বক্তব্য যে নতুন করে তাঁর রাজনীতিতে প্রবেশের জল্পনাকে উস্কে দিয়েছে, তা বলাই বাহুল্য । তবে তিনি সত্যিই রাজনীতিতে আসবেন, নাকি শুধুই সমাজসেবামূলক কাজের জন্য ভক্তদের উৎসাহ দিয়েছেন, তার উত্তর দেবে সময়ই।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget