এক্সপ্লোর

Dilip Ghosh on Debanjan Deb : "দেবাঞ্জন তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়ক !" বিস্ফোরক দিলীপ; পাল্টা কুণালের

দেবাঞ্জন দেবকে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সরব রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা জবাব কুণাল ঘোষের।

কলকাতা : ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে রাজনৈতিক তরজা। মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের তৃণমূল-যোগের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ ওড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দেবাঞ্জন দেবকে নিয়ে ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট করেন দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, "দেবাঞ্জন দেব দক্ষিণ কলকাতা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বলে খবর পেয়েছি। সংগঠন থেকে সরকার সব জায়গায় জড়িত ছিলেন তিনি। সর্বোচ্চ নেতারা জানতেন। তাঁরা জানতেন বলেই এতদিন তিনি এসব করতে পেরেছেন।"

যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদন কুণাল ঘোষ বলেন, "দিলীপ ঘোষ অবান্তর কথা বলছেন। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও পদাধিকারী অথবা সংগঠনের কোনও সম্পর্ক নেই। ওই ব্যক্তি বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ছেন দিলীপ ঘোষ। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা অভিযুক্তকে বিরোধী দলনেতা করেছে বিজেপি। তিনি ত্রিপল চুরিতেও অভিযুক্ত। সারদা মামলাতেও অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতা। গ্রেফতারি এড়ানোর জন্য তিনি বিজেপিতে গিয়েছেন। কাল শুভেন্দু অধিকারী বলেছেন কুণাল ঘোষ জেল খেটেছিলেন। যে অমিত শাহের বাড়ি থেকে বেরোনোর সময় নির্লজ্জ বেহায়া শুভেন্দু এই কথা বলেছেন সেই অমিত শাহ নিজে জেলে ছিলেন। জেল খাটা আসামীর বাড়ি থেকে বেরিয়ে এই কথা বলছেন শুভেন্দু। দেবাঞ্জনকে জড়িয়ে তৃণমূলকে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ক্ষমতা থাকলে আগে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির ব্যবস্থা করুন।"

প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের গ্রেফতারির পর প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কখনো ভুয়ো আইএএসের পরিচয়ে তো কখনও অন্য পরিচয়ে একের পর এক সুবিধা নিয়েছে দেবাঞ্জন। এদিকে এই ঘটনায় গতকাল রাতেই দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য ওরফে মিঠুকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত চারদিন ধরে দফায় দফায় লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget