এক্সপ্লোর

E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 

Ethanol Blended Petrol: ইথানল হল এক ধরনের অ্যালকোহল। ভারতে মূলত কৃষিজ পণ্য থেকে ইথানল তৈরি হয়। আখের রস, চিনি, গুড়, ভুট্টা, চাল ইত্যাদি খাদ্যশস্য থেকে ডিস্টিলেশন প্রক্রিয়ায় ইথানল তৈরি করা যায়।

কলকাতা: E20 পেট্রোলে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? কমছে মাইলেজ? গাড়িল মালিক থেকে পেট্রোল পাম্পের মালিকদের অভিযোগ কিন্তু তেমনই। এই পেট্রোল ব্যবহারে কিছু গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে স্বীকারও করে নিয়েছে কেন্দ্র। যদিও তারা দাবি করছে, গাড়ির ইঞ্জিন বা যন্ত্রাংশ নষ্ট হওয়ার মতো কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

দেশজুড়ে ইথানল মিশ্রিত E20 পেট্রোল চালু হওয়ার পর থেকেই, গাড়ির ইঞ্জিনের নিরাপত্তা, মাইলেজ এবং পুরনো গাড়ির ওপর এর প্রভাব নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। পাম্প মালিকদের দাবি, এই রাজ্যের আর্দ্র আবহাওয়ার কারণে পেট্রোলে ৫%-এর বেশি ইথানল মেশানো উচিত নয়। সেখানে তা বাড়িয়ে ২০% করা হয়েছে। অভিযোগ, তার ফলে কমছে গাড়ির মাইলেজ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ইঞ্জিন। মরচে ধরে যাচ্ছে তেলের ট্যাঙ্কে।

যাঁদের নিজের গাড়ি চালিয়ে রোজগার, তাঁরা পড়ছেন সমস্য়ায়। গাড়ির চালকরা বলছেন ইঞ্জিনের সমস্যার কথাও। পেট্রোল পাম্পে গেলেই বিভিন্ন রকম তেলের পাশাপাশি দেখা যাবে E20 লেখা বোর্ড। E20 পেট্রোলের 'E' এসেছে Ethanol থেকে এবং '20' বোঝায় প্রায় ২০ শতাংশ ইথানল ব্লেন্ডিং। এই ধরনের প্রতি লিটার তেলে রয়েছে ২০% ইথানল এবং ৮০% পেট্রোল। 

ইথানল হল এক ধরনের অ্যালকোহল। এটি দাহ্য তরল এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। ভারতে মূলত কৃষিজ পণ্য থেকে ইথানল তৈরি হয়। আখের রস, চিনি ও চিনির সিরাপ, চিটে গুড়, ভুট্টা, ভাঙা চাল এবং নির্দিষ্ট ক্ষতিগ্রস্ত খাদ্যশস্য থেকে ডিস্টিলেশন প্রক্রিয়ায় ইথানল তৈরি করা যায়।

২০০১ সালে পরীক্ষামূলকভাবে দেশে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার শুরু হয়। ২০০৬ সালে কয়েকটি রাজ্যে চালু হয় E5 পেট্রোল। ২০১৮ সালের ন্যাশনাল পলিসি অন বায়োফুয়েলস এবং ২০২১ সালের নীতি আয়োগের রোডম্যাপের ভিত্তিতে ধাপে ধাপে উৎপাদন ও সরবরাহ বাড়ানো হয়। এবং ২০২৫-২৬ অর্থবর্ষে পেট্রোলে ২০% ইথানল মিশ্রণের লক্ষ্যে পৌঁছয় কেন্দ্র।

কিন্তু গাড়িচালকদের অনেকেরই দাবি, এই জ্বালানি ব্য়বহারের ফলে গাড়ির মাইলেজ কমছে। জ্বালানি লাগছে বেশি। খরচও বাড়ছে। অনেক গাড়ির চালক বলছেন, এই পেট্রোলে অসুবিধা হচ্ছে, মাইলেজ পাচ্ছেন না। বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতে E20 পেট্রোল চালু করার পিছনে সরকারের অর্থনৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য রয়েছে।

অর্থনৈতিক উদ্দেশ্য হল, অপরিশোধিত খনিজ তেলের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা বাঁচানো। পাশাপাশি, কৃষিজ পণ্য থেকে ইথানল তৈরি হওয়ায় এর সঙ্গে যুক্ত কৃষক এবং কৃষি শিল্পের উন্নতি। আর ইথানল পরিবেশবান্ধব জৈব জ্বালানি হওয়ায় এর ব্যবহারে গাড়ি থেকে নির্গত ক্ষতিকর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম।
 
কিন্তু ইঞ্জিনের স্বাস্থ্য়? গাড়ির মাইলেজ? বিশেষজ্ঞদের মতে, ইথানলের এনার্জি কনটেন্ট পেট্রোলের তুলনায় কম। ফলে E20 ব্যবহার করলে কিছু গাড়িতে মাইলেজ কিছুটা কমতে পারে। ইথানলের সঙ্গে দীর্ঘদিনের সংস্পর্শে কিছু পুরনো গাড়ির রবার ও প্লাস্টিকের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।

কেন্দ্রও স্বীকার করে নিয়েছে, E20 ব্যবহারে কিছু গাড়ির মাইলেজ ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। যদিও বেলেঘাটার বিধায়ক ও 'কালীঘাট তৃণমূল'-এর মুখপাত্র কুণাল ঘোষ একে এক কথায় 'হঠকারী সিদ্ধান্ত' বলছেন। তবে বিভিন্ন গবেষণার রিপোর্ট উদ্ধৃত করে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী সংসদে জানিয়েছেন, E20 ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা নষ্ট হওয়ার মতো কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকও জানিয়েছে, E20 ব্যবহারে গাড়ির ক্ষতি হয়, এমন অভিযোগের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ অবশ্য বলছেন, 'সিদ্ধান্ত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই নেওয়া হয়েছে।' সব মিলিয়ে E20 জ্বালানি নিয়ে বিতর্ক থামছে না।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
ABP Ananda Top 10,23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Advertisement

ভিডিও

Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের
Nagrakata News : রাতের অন্ধকারে রেললাইনের ওপর হাতির দল, যাত্রীবাহী ট্রেন থামালেন ২ লোকো পাইলট
Rajnath Singh : 'উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না', বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
CM Suvendu Adhikari : 'গত সরকার NCC উঠিয়ে দিয়েছে', TMC-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget