এক্সপ্লোর

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস

গুরুগ্রামে ডাক্তারি ডিগ্রি ছাড়াই ক্লিনিক চালিয়ে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগে গ্রেপ্তার ২৭ বছরের কমল মাহতো। স্টিং অপারেশনে ধরা পড়ে এমটিপি কিট, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

গুরুগ্রাম: দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা। কিন্তু নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চালাচ্ছিলেন ক্লিনিক। অভিযোগ, সেখানে অবৈধভাবে গর্ভপাতও করানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশী অভিযান চালিয়ে ২৭ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে গুরুগ্রাম পুলিশ। ধৃতের নাম কমল মাহাতো। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গুরুগ্রামের ঘাটা গ্রামে থাকতেন।

পুলিশ সূত্রে খবর, গুরুগ্রামের সেক্টর-৬৫ এলাকায় 'কমল ক্লিনিক' নামে একটি ক্লিনিক চালাতেন অভিযুক্ত। অভিযোগ, কোনও স্বীকৃত ডাক্তারি ডিগ্রি ছাড়াই তিনি রোগী দেখতেন এবং গর্ভবতী মহিলাদের অবৈধভাবে গর্ভপাত করানোর কাজও করতেন। এই অভিযোগের ভিত্তিতে প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস (PCPNDT) আইনের নোডাল অফিসারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়।                       

অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ এক গর্ভবতী মহিলাকে ছদ্মবেশী গ্রাহক হিসেবে ওই ক্লিনিকে পাঠায়। তদন্তে জানা যায়, গর্ভপাত করানোর জন্য ওই মহিলার কাছ থেকে ১,২০০ টাকা নেন অভিযুক্ত। পাশাপাশি একটি মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (MTP) কিট দিয়ে তা কীভাবে ব্যবহার করতে হবে, তাও বুঝিয়ে দেন।                                                                   

পূর্বনির্ধারিত সংকেত পাওয়ার পরই ক্লিনিকে হানা দেয় পুলিশ। সেখান থেকে এমটিপি কিট, বিপুল পরিমাণ ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় কমল মাহতোকে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন, তিনি মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তাঁর কোনও বৈধ ডাক্তারি ডিগ্রি নেই। তদন্তে আরও জানা যায়, তাঁর ক্লিনিকটি Medical Termination of Pregnancy (MTP) Act অনুযায়ী নিবন্ধিত ছিল না। এছাড়া রোগীদের চিকিৎসার নথি কিংবা ওষুধ কেনাবেচার কোনও বৈধ রেকর্ডও দেখাতে পারেননি তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে দীর্ঘদিন ধরে তিনি এই ক্লিনিক চালাচ্ছিলেন, তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না এবং কতজন মহিলার অবৈধ গর্ভপাত সেখানে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget