Farmers protest live updates: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
পঞ্জাবের কৃষকদের আগুয়ান হতে দেখে সাবধান হয়েছে হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকার। পঞ্জাব ও দিল্লি বরাবর রাজ্যের সীমানা পুলিশ দখল করে নিয়েছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 05 Dec 2020 01:11 PM

প্রেক্ষাপট
নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের বিশাল মিছিল এগোচ্ছে দিল্লির দিকে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাবের কৃষক সংগঠনগুলি আজ ও কাল দিল্লি চলো-র ডাক দিয়েছে। তবে কৃষক...More
নয়াদিল্লি: কৃষি আইনের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের বিশাল মিছিল এগোচ্ছে দিল্লির দিকে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পঞ্জাবের কৃষক সংগঠনগুলি আজ ও কাল দিল্লি চলো-র ডাক দিয়েছে। তবে কৃষক সংগঠনগুলির অভিযোগ, দিল্লি রওনা দেওয়া ৪০টি ট্রাক্টর হরিানা সরকার রাজ্যের সীমানায় আটকে দিয়েছে।পঞ্জাবের কৃষকদের আগুয়ান হতে দেখে সাবধান হয়েছে হরিয়ানার মনোহরলাল খাট্টার সরকার। পঞ্জাব ও দিল্লি বরাবর রাজ্যের সীমানা পুলিশ দখল করে নিয়েছে। তবে হরিয়ানা সীমানায় পৌঁছে গিয়েছেন পঞ্জাবের কৃষকরা। তাঁরা সঙ্গে নিয়েছেন তরিতরকারি, জলের ট্যাঙ্কার, জ্বালানির কাঠ, এমনকী রান্নার লোকও।
বৈঠকের জন্য কৃষকরা রওনা দিলেন বিজ্ঞান ভবনের দিকে।