এক্সপ্লোর

Dhankar meets PM Modi : মোদি-সাক্ষাৎ রাজ্যপালের, তুঙ্গে জল্পনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন রাজ্যপাল। এদিকে বৈঠক নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

রাজ্যপালের এই ঝটিকা দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে এখন জল্পনা তুঙ্গে। যদিও, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরনোর পর একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন জগদীপ ধনকড়। 

অতীতে তৃণমূল সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। সম্প্রতি রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব হয়েছেন। পাল্টা কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এদিকে তৃণমূল সরকারের বিরোধিতায় লাগাতার শুভেন্দু অধিকারীরাও রাজভবনের দ্বারস্থ হয়েছেন। খোদ রাজ্যপাল নিজেও, নন্দীগ্রাম থেকে অসম ঘুরেছেন....সরাসরি রাজনৈতিক হিংসার অভিযোগে জোরালভাবে কলকাতা থেকে দিল্লি অবধি সরব হয়েছেন। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী-রাজ্যপালের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

এরমধ্যে একাধিকবার দিল্লি গেছেন রাজ্যপাল। জুন মাসে দিল্লি সফরে দু’বার অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। এরই মধ্যে জৈন হাওয়ালা ডায়েরি থেকে রাজভবনে নিয়োগে স্বজনপোষণ...নানা অভিযোগে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত বাধে ! তাঁর অপাসরণও দাবি করে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে বাংলায় কি রাজ্যপাল বদল হতে পারে, এই জল্পনাও তীব্র হয়। এরই মধ্যে ১৪ জুলাই নবান্ন থেকে সোজা রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে তাঁর প্রায় দু’ঘণ্টা কথা হয়। এর পর সম্প্রতি দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিকে মঙ্গলবার, ১৬ অগাস্ট দিনটি রাজ্য সরকার ‘খেলা হবে দিবস’ ঘোষণা করায়, এতে আপত্তি জানিয়ে মঙ্গলবার রাজ্যপালের দ্বারস্থ হয় কয়েকটি ধর্মীয় সংগঠন। তখন উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। এর পরই রাতে দিল্লি রওনা দেন রাজ্যপাল। তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জগদীপ ধনকড়। তবে রাজ্যপালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলোচনা হল ? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ? না কি অন্য বিশেষ কোনও ইস্যু ? এর উত্তর না মিললেও, জল্পনা তুঙ্গে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget