এবার সংসদেও উরি, মন্ত্রীর বাজেট বক্তৃতার মধ্যে সাংসদদের প্রশ্ন, হাউ ইজ দ্য জোশ?
ABP Ananda, Web Desk | 01 Feb 2019 02:57 PM (IST)
নয়াদিল্লি: দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়ালের বাজেট বক্তৃতার মাঝেই উঠে এল উরি ছবির সুপারহিট ডায়ালগ হাউ ইজ দ্য জোশ। বক্তৃতা দিতে গিয়ে পীযূষ গয়াল বলেন, উরি তিনি দেখেছেন, দারুণ লেগেছে। তাতে প্রচুর জোশ বা প্রাণশক্তি রয়েছে। এরপরেই বহু সাংসদ, এমনকী আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও বলে ওঠেন, হাউ ইজ দ্য জোশ। গয়াল নিজেও তাঁর ১০০ মিনিটের বক্তৃতায় একাধিকবার জোশ শব্দটি ব্যবহার করেন। বক্তৃতা তিনি মূলত ইংরেজিতে দিয়েছেন কিন্তু মধ্যবিত্তদের করছাড় বা প্রতিরক্ষা বরাদ্দর মত জায়গাগুলি ইংরেজির পাশাপাশি হিন্দিতেও ব্যাখ্যা করেন তিনি। আর হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানায় ট্রেজারি বেঞ্চ। তবে উরি যে দারুণ হিট করেছে, তা আজ সংসদের ছবিতেই পরিষ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাম্প্রতিককালে তাঁর বক্তৃতায় ওই ডায়ালগটি আউড়েছেন।