এক্সপ্লোর

India-Pakistan Conflict: ক’টি যুদ্ধবিমান হারিয়েছে পাকিস্তান? জবাব এড়াল আমেরিকা, ভারতের বেলায় আপনা থেকেই বিবৃতি দিয়েছিলেন ট্রাম্প

Operation Sindoor:পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়, তাতে হারজিতের অঙ্ক নিয়ে টানাপোড়েন চলছেই।

নয়াদিল্লি: বার বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত পাঁচটি যুদ্ধবিমান খুইয়েছে বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তানের ক্ষয়ক্ষতির প্রসঙ্গে আমেরিকা একেবারে স্পিকটি নট। ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান ক’টি যুদ্ধবিমান হারিয়েছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সরাসরি প্রশ্নের জবাব দিল না আমেরিকা। পাকিস্তানই বলতে পারবে বলে জানাল। (India-Pakistan Conflict)

পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়, তাতে হারজিতের অঙ্ক নিয়ে টানাপোড়েন চলছেই। সেই বিতর্কের আগুনে সম্প্রতি ঘি ঢালেন ট্রাম্প। পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান নামিয়েছে বলে দাবি করেন তিনি। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই সম্প্রতি ভারতের বায়ুসেনা প্রধান জানান, ছয়টি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান নামিয়েছে ভারত। এ নিয়ে তাদের কাছে কোনও তথ্য় আছে কি না জানতে চাওয়া হয় আমেরিকার কাছে। (Operation Sindoor)

কিন্তু সরাসরি সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হল না আমেরিকা। ৭ থেকে ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইসলামাবাদের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করা হলে জানায়, এব্যাপারে তারা কিছু বলতে পারবে না। পাকিস্তানকেই যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে হবে। আমেরিকার বিদেশ বিভাগের বক্তব্য, “F-16 নিয়ে পাকিস্তান সরকারের কাছে যান।”

আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি রয়েছে, তার আওতায় আমেরিকায় তৈরি F-16 যুদ্ধবিমান পেয়েছে পাকিস্তান। কিন্তু সে বিমান কখন, কোথায় রয়েছে, তার উপর ২৪ ঘণ্টা নজরদারি চালায় আমেরিকার ঠিকাদার সংস্থা। যুদ্ধ পরিস্থিতিতে কতগুলি যুদ্ধবিমান ব্যবহার করা হবে, বিমান ক্ষতিগ্রস্ত হলে কী হবে, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা আমেরিকার। ঠিকাদার সংস্থাকে সব তথ্য় দিতে বাধ্য পাকিস্তান। তাই ২০১৯ সালে বালাকোট অভিযানের ভারত যখন F-16 যুদ্ধবিমান নামানোর দাবি করে, সেই সময় আমেরিকায় জানিয়ে দেয়, একটিও যুদ্ধবিমান ‘মিসিং নয়’। তাই এখন আমেরিকার জবাব এড়াচ্ছে কেন, উঠছে প্রশ্ন।

ভারতীয় বায়ুসেনার দাবি, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তান বেশ কিছু F-16 যুদ্ধবিমান হারিয়েছে। পাকিস্তানের শাহবাজ জাকোবাবাদ বায়ুসেনাঘাঁটিতে F-16 যুদ্ধবিমানের হ্য়াঙ্গার রয়েছে। ভারত যে আঘাত হানে, তাতে পাকিস্তানের ওই বায়ুসেনাঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হ্যাঙ্গারের প্রায় অর্ধেক গুঁড়িয়ে গিয়েছে। ফলে F-16 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা জোরাল। সবমিলিয়ে পাকিস্তানের ছয়টি যুদ্ধবিমান নামানো হয় বলে দাবি ভারতীয় বায়ুসেনার। সেগুলি F-16ই কি না, তা যদিও স্পষ্ট ভাবে বলা হয়নি, কিন্তু আমেরিকার কাছে খবর নেই, এমনটা হতে পারে না। পাকিস্তান যদিও ভারতীয় বায়ুসেনার দাবি অস্বীকার করছে। সাহস থাকলে ভারত নিরপেক্ষ তদন্তে রাজি হোক বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত।

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget