এক্সপ্লোর

Olympic winners at Red Fort : লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নক্ষত্র সমাবেশ, যোগ দিলেন ৩২ অলিম্পিক্স পদকজয়ী

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ৩২ জন অলিম্পিক্স পদকজয়ী যোগ দিলেন লাল কেল্লার বিশেষ অনুষ্ঠানে। সেই তালিকায় রয়েছেন নীরজ চোপড়া থেকে শুরু করে পিভি সিন্ধু, মীরাবাঈ চানু-রা।

নয়া দিল্লি : বিশ্বমঞ্চে তাঁরা দেশের নাম উজ্জ্বল করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের এহেন ৩২ জন অলিম্পিক্স পদকজয়ী যোগ দিলেন লাল কেল্লার বিশেষ অনুষ্ঠানে। সেই তালিকায় রয়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্সে দেশের হয়ে প্রথম সোনাজয়ী নীরজ চোপড়া থেকে শুরু করে পিভি সিন্ধু, মীরাবাঈ চানু-রা। এর সঙ্গে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দুই আধিকারিকও অনুষ্ঠানে যোগ দেন।

রবিবার লাল কেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর জাতীর উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন। প্রদানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলের আগে নীরজ চোপড়া বলেন, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। কারণ, এতদিন এই অনুষ্ঠান টিভিতে দেখতাম। এখন ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমরা দীর্ঘদিন ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতিনি। আমার ভাল লাগছে এটা ভেবে যে, গোটা দেশ আজ আমার জন্য গর্বিত।

প্রায় ২৪০ জন অলিম্পিক্স প্রতিযোগী, সাপোর্ট স্টাফ, সাই ও স্পোর্টস ফেডারেশনের আধিকারিকদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি শেষ হওয়া টোকিও অলিম্পিক্সেই দেশের হয়ে সবথেকে বেশি পদকজয় করেছেন অ্যাথলিটরা। সর্বমোট ৭টি পদক এসেছে ভারতে। তার মধ্যে একটি সোনা, দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ রয়েছে। 

এর আগে শনিবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ২০২০ টোকিও অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় প্রতিনিধিদল 'হাই টি'-তে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও। 

রাষ্ট্রপতি বলেন, দেশের নাম উজ্জ্বল করায় তাঁদের জন্য গর্বিত গোটা দেশ। এপর্যন্ত অলিম্পিক্সে যোগদানকারী প্রতিনিধিদলের মধ্যে এই দল সবথেকে বেশি পদক এনেছে। তাঁদের সাফল্য যুবসমাজকে অনুপ্রাণিত করেছে। যাতে তারা খেলাধূলায় অংশ নেয়। বাবা-মায়েদের মধ্য়েও খেলাধূলা নিয়ে একটা ইতিবাচক চিন্তাভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, টোকিও অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স ছিল অনবদ্য। শুধুমাত্র সাফল্যের নিরিখে নয়, শক্তি প্রদর্শনের ক্ষেত্রেও।

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
Non Binary Identity: নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
Cruise Collission: নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget