এক্সপ্লোর

Viral Video: জঙ্গলে লোহার বেড়া টপকালো হাতি, ভিডিও ভাইরাল, বাধা সরানো হোক, আর্তি ইন্টারনেটে

দর্শকদের অনেকেই হাতির এ ধরনের বুদ্ধিমত্তা অবাক হয়ে গিয়েছেন। আবার কেউ কেউ দুর্ঘটনার আশঙ্কা করেছেন।তাঁরা জঙ্গলে হাতিদের হাঁটাচলার পথে এ ভাবে বেড়া তৈরি করে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

কলকাতা: এ কথা নিঃসন্দেহে বলা যায় যে,  পশু রাজ্যে বুদ্ধিমান প্রাণীগুলির মধ্যে অন্যতম হাতি। আর গজরাজের বুদ্ধির প্রমাণ বিভিন্ন সময়েই পাওয়া গিয়েছে। আর ইন্টারনেটেও এ ব্যাপারে ছবি ও ভিডিও মাঝেমধ্যেই সামনে এসেছে। এরইমধ্যে আরও একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে একটি লোহার বেড়া টপকাতে দেখা গিয়েছে একটি হাতিকে। জঙ্গলেই হাতির যাতায়াতের পথে এই বেড়া।  সেই বেড়া হাতির টপকে যাওয়ার ভিডিও সোশাল মিডিয়ায় সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।  হাতির এই কীর্তি দেখে নেটিজেনদের একাংশ বিস্ময় চেপে রাখতে পারেননি।  আর হাতির যাতায়াতের পথে এভাবে বেড়া তুলে দেওয়ায় ক্ষোভও গোপন রাখেননি নেটিজেনরা। কমেন্টস সেকশনে  এ ব্যাপারে তাঁদের ভুরি ভুরি প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

তামিলনাড়ুর পরিবেশ জলবায়ু পরিবর্তন ও বনবিভাগের সচিব সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ইন্টারনেটে। সেই ভিডিওতে জঙ্গলের মাঝে একটি বেড়া পার হতে দেখা যাচ্ছে হাতিকে।  অত্যন্ত দক্ষতার সঙ্গে উঁচু বেড়া টপকে নিজের গন্তব্যের দিকে রওনা দেয় হাতিটি।

ভিডিওটির ইতিমধ্যে প্রায় দুই লক্ষ ভিউ হয়েছে।  দর্শকদের অনেকেই হাতির এ ধরনের বুদ্ধিমত্তা অবাক হয়ে গিয়েছেন। আবার কেউ কেউ দুর্ঘটনার আশঙ্কা করেছেন।তাঁরা জঙ্গলে হাতিদের হাঁটাচলার পথে এ ভাবে বেড়া তৈরি করে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে দুর্ঘটনা এড়াতে এ ধরনের বেড়া তুলে দেওয়ার কথা বলেছেন।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, এ ধরনের বেড়া টপকে যাওয়ার চেষ্টায় আটকে পড়ে বেশ কিছু হাতির মৃত্যুর খবর সামনে এসেছে।

উল্লেখ্য, ইন্টারনেটে মাঝেমধ্যেই  বন্যপ্রাণী জগতের নানান ছবি ও ভিডিও সামনে আসে। যা খুব সহজেই নেটিজেনদের নজর কেড়ে নেয়। কয়েকদিন আগে মহারাষ্ট্রের জঙ্গলের একটি ছবি সামনে এসেছিল। ওই ছবিতে একটি গাছের গোড়া জড়িয়ে তিনটি কেউটে সাপকে ফনা তুলে থাকতে দেখা গিয়েছিল। ওই তিনটি সাপকে উদ্ধার করে ওই জঙ্গলে ছাড়া হয়েছিল। তিন বিষধর সাপের ফনা তুবে রাখার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।

সেরা শিরোনাম

Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Road Accident : ভয়াবহ, ২৪ ঘণ্টার মধ্যে ২ জেলায় ৫ দুর্ঘটনা ; ১৭ জনের মৃত্যু ও জখম ৩৮
ভয়াবহ, ২৪ ঘণ্টার মধ্যে ২ জেলায় ৫ দুর্ঘটনা ; ১৭ জনের মৃত্যু ও জখম ৩৮
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget