এক্সপ্লোর

পূর্ব লাদাখে পুরোদমে যুদ্ধ লড়তে সম্পূর্ণ তৈরি সেনা, চিনা সরকারি মিডিয়ার পাল্টা নর্দার্ন কম্যান্ড

চিনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস-এর প্রতিবেদনে ফিল্ড কন্ডিশনে অর্থাত্ বাস্তবের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সংক্রান্ত পরিকাঠামো যথেষ্ট চাঙ্গা, মজবুত নয় এবং তারা শীতের সময় লড়তে পারবে না বলে দাবি করা হয়েছে।

নয়াদিল্লি: চিনকে কড়া বার্তা ভারতীয় সেনাবাহিনীর। বিবৃতিতে সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা পূর্ব লাদাখে শীতের সময়ও পুরোদমে যুদ্ধের জন্য তৈরি। যুদ্ধের পরিস্থিতি তৈরি করলে চিন আরও ভাল প্রশিক্ষণপ্রাপ্ত, তৈরি, পুরোপুরি বিশ্রাম নিয়ে চাঙ্গা, মানসিক কাঠিন্যে দৃঢ় ভারতীয় জওয়ানদের সামনে পড়বে। চিনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস-এর প্রতিবেদনে ফিল্ড কন্ডিশনে অর্থাত্ বাস্তবের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সংক্রান্ত পরিকাঠামো যথেষ্ট চাঙ্গা, মজবুত নয় এবং তারা শীতের সময় লড়তে পারবে না বলে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় সেনার নর্দার্ন কম্যান্ডের সদর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে তাঁদের জনৈক মুখপাত্র বলেন, অজ্ঞতা থেকেই এমন কথা বলা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি তৈরি, পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যুদ্ধ করতে একেবারে প্রস্তুত, যতটা দরকার, তার থেকেও বেশি। তিনি আরও বলেন, ভারত শান্তিকামী দেশ, নিজের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কই চায়।বরাবর আলোচনার মাধ্য়মেই সমস্যা মেটানোর পক্ষপাতী ভারত। চিনের সঙ্গে পূর্ব লাদাখে সীমান্ত সংক্রান্ত বিবাদ সমাধানে যেমন আলাপ-আলোচনা চলছে, সামরিক স্তরেও দীর্ঘমেয়াদি অচলাবস্থার জন্য ভারত ভাল ভাবে প্রস্তুত। সেনাবাহিনী উল্টে বলেছে,বরং শারীরিক ও মানসিক ভাবে শক্তপোক্ত ভারতীয় জওয়ানদের তুলনায় চিনের জওয়ানদের অধিকাংশই শহুরে, বাস্তবে লড়াইয়ের ময়দানে কষ্ট সহ্য করতে বা বেশিদিনের জন্য সেখানে মোতায়েন থাকায় অভ্যস্ত নয়। মুখপাত্রটি আরও বলেন, লাদাখের উচুঁ জায়গাগুলি সুপার-হাই অল্টিচিউডে পড়ে, নভেম্বরের পর সেখানে ৪০ ফুট পর্যন্তও বরফ পড়ে। তার সঙ্গে তাপমাত্রাও কমে। মাইনাস ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তো স্বাভাবিক ব্যাপার। তাছাড়া হাড়কাঁপানো বাতাস জওয়ানদের পক্ষে পরিস্থিতি আরও কঠিন করে তোলে। রাস্তাঘাট বরফে ঢেকে বন্ধ হয়ে যায়। তা সত্ত্বেও ভারতের কাছে সবচেয়ে আশার কথা হল,ভারতীয় জওয়ানদের শীতে যুদ্ধ করার বিরাট অভিজ্ঞতা আছে, তারা সামান্য সময়ের নোটিসে মানসিক ভাবে তৈরি হয়ে যায়। এসবই দুনিয়ার কাছে জানা তথ্য, তবে অপারেশন সংক্রান্ত পরিকাঠামোগত ক্ষমতা বলতে গেলে অজানাই। মুখপাত্রটি আরও বলেন, এটা বোঝা জরুরি যে, ভারতীয় সেনাবাহিনীর বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধের ময়দান, সিয়াচেনে লড়াইয়ের অভিজ্ঞতা আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget