এক্সপ্লোর

উদ্ধবের শপথে থাকতে কি ‘লজ্জা’ পেলেন, রাহুলকে কটাক্ষ বিজেপির

রাহুল আজ বিজেপিকে তাদের সাংসদ প্রজ্ঞা ঠাকুরের গডসে-বন্দনা নিয়ে আক্রমণ করে বলেন, ওঁর মন্তব্যে গেরুয়া পার্টির ‘মনের কথা’ই ফুটে উঠেছে। পাল্টা বিজেপি মুখপাত্রটি লিখেছেন, রাহুল কি ভয় পাচ্ছেন যে, উদ্ধব ঠাকরেকে আলিঙ্গন করলে সেটা গলায় দড়ি দেওয়ার সামিল হবে? শিবসেনাকে ক্ষমতা কব্জা করার জন্য প্রয়োজন, কিন্তু ওরা অস্পৃশ্য, অচ্ছুত্!

নয়াদিল্লি: মহারাষ্ট্রে যে শিবসেনা সরকারের শরিক হয়েছে কংগ্রেস, অতীতে তাদেরই মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসার প্রসঙ্গ টেনে রাহুল গাঁধীকে অস্বস্তিতে ফেলার কৌশল বিজেপির। রাজ্যে বিজেপিকে ঠেকাতে শিবসেনার সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস-এনসিপি। ঘটনাচক্রে বিজেপির হিন্দুত্ব রাজনীতির দীর্ঘকালের শরিক ছিল শিবসেনা। আজ জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। সেখানে হাজির থাকার আমন্ত্রণ পেয়েও যাননি রাহুল, শুধু বার্তা পাঠিয়েছেন। কেন রাহুল যাননি, প্রশ্ন তুলে ট্যুইট করেছেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও। লিখেছেন, দ্বিচারিতা বন্ধ করুন রাহুল গাঁধী। আপনারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করলেন এমন একজনকে যাঁর দৃষ্টিভঙ্গি আমাদের মতোই। ‘সামনা’র এডিটর-ইন-চিফ উদ্ধব ঠাকরে লিখেছিলেন, গডসে দেশপ্রেমিক। সেজন্যই কি শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে আপনার এই দ্বিধা, সংকোচ! রাহুল আজ বিজেপিকে তাদের সাংসদ প্রজ্ঞা ঠাকুরের গডসে-বন্দনা নিয়ে আক্রমণ করে বলেন, ওঁর মন্তব্যে গেরুয়া পার্টির ‘মনের কথা’ই ফুটে উঠেছে। পাল্টা বিজেপি মুখপাত্রটি লিখেছেন, রাহুল কি ভয় পাচ্ছেন যে, উদ্ধব ঠাকরেকে আলিঙ্গন করলে সেটা গলায় দড়ি দেওয়ার সামিল হবে? শিবসেনাকে ক্ষমতা কব্জা করার জন্য প্রয়োজন, কিন্তু ওরা অস্পৃশ্য, অচ্ছুত্! সুলতানরা এভাবেই দাসদের সঙ্গে আচরণ করত। মহারাষ্ট্রের গর্ব বালাসাহেব ঠাকরের ঐতিহ্যের শেষ পর্যন্ত এই পরিণতি! পাশাপাশি উদ্ধবকেও খোঁচা দিয়ে রাও তাঁকে ‘গডসে ভক্ত’ বলে অভিনন্দন জানিয়ে বলেছেন, শিবসেনা প্রধান, তাঁর দলের বিধায়করা ‘সুলতানতন্ত্রে’র প্রতি নিজেদের আনুগত্য দেখালেন। এবার ‘সামনা’-র নতুন নাম করুন ‘সনিয়া নামা’, এই আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন। আপনার তৃতীয় শ্রেণির কাগজে ছাপা বিচারবোধহীন সম্পাদকীয় ওরা সহ্য করবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget