শ্রীনগর: ফের জম্মু কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ। নিহত ৫ জঙ্গি। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সুগু হেন্দামা এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেল্স, সিআরপি ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিরা আচমকা বাহিনীর ওপর গুলি ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেধে যায়। জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে বাহিনীও। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। গত চারদিনের মধ্যে সোপিয়ানে এই নিয়ে তিনবার সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটল। এই নিয়ে তিনবারের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জঙ্গির। এর আগে রবি ও সোমবারের সংঘর্ষে মৃত্যু হয়েছিল দুই কমান্ডার সহ ৯ হিজবুল মুজাহিদিন জঙ্গির। এদিকে, সংঘর্ষের জন্য শোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। চলতি মাসে ১৮ জঙ্গি নিধন হয়েছে। চলতি বছর জম্মু ও কাশ্মীরে মোট ১০৩ জঙ্গি খতম করেছে বাহিনী। এর মধ্যে মার্চ থেকে খতম হয়েছে ৫৩ জঙ্গি।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
