আক্রান্ত পড়ুয়াদের সহমর্মিতা জানাতে জেএনইউ-তে দীপিকা
ABP Ananda, Web Desk | 07 Jan 2020 11:49 PM (IST)
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মধ্যে গেলেন দীপিকা পাড়ুকোন।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মধ্যে গেলেন দীপিকা পাড়ুকোন। রবিবার আহত পড়ুয়াদের সহমর্মিতা দেখাতেই জেএনইউ ক্যাম্পাসে যান তিনি। বিক্ষোভ সমাবেশে এসে ঐশী ঘোষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁকে আলিঙ্গন করতেও দেখা যায়। এদিকে দীপিকা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ায় টুইটারে তাঁর সমর্থনে ও বিরুদ্ধে রীতিমত হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। এক নম্বরে রয়েছে #বয়কটছপাক। আর দু’নম্বরে #আইসাপোর্টদীপিকা। ১০ তারিখ মুক্তি পাচ্ছে ছপাক। ছবির প্রমোশনে ব্যস্ত দীপিকা এখন দিল্লিতে।